ঢাকা ০২:২৩ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জামায়াতের প্রদর্শনীতে মুক্তিযুদ্ধ আছে, নেই জামায়াত জঙ্গল ছেড়ে লোকালয়ে বিষধর সাপ, খাদ্যসংকট ও সংকুচিত আবাসস্থলই কি কারণ? এসএসসি ও সমমানের ফল সোমবার, জানা যাবে ৩ উপায়ে একই খাটে মা-ছেলের লাশ, শিশুর হাত-পা বাঁধা—যশোরে রহস্যজনক মৃত্যু মাকে খুঁজতে এসে মিলল পলিথিনে মোড়ানো মরদেহ, মেলেনি মাথা ও পা কম বয়সেই বন্ধ্যাত্বের ঝুঁকি? নারীদের ৩ লক্ষণে সতর্ক হওয়ার পরামর্শ ইনফ্লুয়েঞ্জা ঠেকাতে নতুন আশার আলো, প্রবীণদের জন্য এমআরএনএ ফ্লু টিকা ব্যবহৃত রাখি ডাস্টবিনে ফেলেন? ভুলেও নয়, জেনে নিন কী করা উচিত বেসরকারি জ্বালানি তেল আমদানিতে বিশেষ সুবিধার অভিযোগ ভিত্তিহীন: জ্বালানি বিভাগ শেখ হাসিনা চাইলেই কি দেশে ফিরতে পারবেন?

২০২৫ সালে কলেজ বন্ধ থাকবে ৭১ দিন

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৩৭:০৭ পূর্বাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫ ২৭৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০২৫ সালের সরকারি-বেসরকারি কলেজ, সরকারি আলিয়া মাদরাসা ও টিটি কলেজের ছুটির তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। সেই অনুযায়ী চলতি বছর কলেজগুলো ৭১ দিন বন্ধ থাকবে।

রোববার (৫ জানুয়ারি) ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ করা হয়। রাষ্ট্রপতির আদেশে ছুটির তালিকায় স্বাক্ষর করেন উপসচিব মোসা. রোকেয়া পারভীন।

পবিত্র রমযান, স্বাধীনতা দিবস, ঈদুল ফিতর-গ্রীষ্মকালীন ছুটি মিলে ২ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত টানা ২৫ দিন বন্ধ থাকবে কলেজগুলো। এছাড়া ঈদুল আযহা ৩ জুন থেকে ১২ জুন মোট ৮ দিন, দুর্গাপূজা, বিজয়া দশমী ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত মোট ১০ দিন ছুটি থাকবে।

শীতকালীন অবকাশ হিসেবে ১৪ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ১৪ দিন কলেজ বন্ধ থাকবে। তবে কলেজ ছুটি তালিকায় গত কয়েক বছরের মত ১৫ অগাস্ট শোক দিবসের ছুটি থাকছে না।

এর আগে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে ছুটির তালিকা অনুমোদন করা হয়। চলতি বছর ৭৬ দিন ছুটি থাকছে প্রাথমিক, মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুলগুলোতে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

২০২৫ সালে কলেজ বন্ধ থাকবে ৭১ দিন

সংবাদ প্রকাশের সময় : ১১:৩৭:০৭ পূর্বাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫