ঢাকা ১০:০৩ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্বকাপে মেসিকে লক্ষ্য করে হামলার হুমকি, নিশানায় ছিলেন রোনাল্ডোও প্রধানমন্ত্রীর প্রথম চট্টগ্রাম সফর, উচ্ছ্বসিত নেতাকর্মীরা জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব পুরো জাতির: তথ্যমন্ত্রী গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে ‘অপপ্রচারের’ নিন্দা পুলিশের, গুজবে কান না দেওয়ার আহ্বান শেখ হাসিনার দিল্লির সংবাদ সম্মেলনের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই: জয়সোয়াল টাঙ্গাইলে নিহত ১৪ বাস-মিনিবাস মালিকের পরিবারকে আর্থিক অনুদান ও সম্মাননা সাড়ে ৩ হাজার এতিম ও মাদরাসাশিক্ষার্থীর খাবারের আয়োজন করলেন প্রতিমন্ত্রী টুকু অপ-সাংবাদিকতা পরিহার করে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে ঢাবি নিয়ে মন্তব্য: ব্যারিস্টার ফুয়াদের কাছে শত কোটি টাকা ক্ষতিপূরণ দাবি ধ্বংসস্তূপের ওপরই বারবার ক্ষমতায় আসে বিএনপি: মির্জা ফখরুল

গাইবান্ধায় জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সরকার লুৎফর রহমান গাইবান্ধা
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৪২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫ ৮৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাইবান্ধা জেলা জাতীয় পার্টির উদ্যোগে বুধবার (১ জানুয়ারি) জেলা শহরে একটি আনন্দ র‌্যালি বের করা হয়। পরে স্থানীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন জাপা প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি আব্দুর রশিদ সরকার। প্রধান আলোচক ছিলেন জাতীয় পার্টির রংপুর বিভাগের অতিরিক্ত মহাসচিব ও সাবেক এমপি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

জেলা জাতীয় পার্টির সভাপতি সরওয়ার হোসেন শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান অ্যাড. গোলাম শহীদ রঞ্জু, জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি মইনুর রাব্বী চৌধুরী রুমান, সহ-সভাপতি শাহজাহান খান আবু, সিনিয়র সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম লেবু, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান আতা, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক নুরন্নবী সরকার মিঠুল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অধ্যক্ষ কাজী মশিউর রহমান।

বক্তারা বলেন, জাতীয় পার্টি বাংলাদেশের মানুষের অন্তরে চিরস্থায়ী হয়ে রয়েছে। পল্লীবন্ধু সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের ৬৮ হাজার গ্রাম বাচলে বাংলাদেশ বাচবে এই বক্তব্যকে সামনে রেখে মানুষের পাশে থাকতে চায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গাইবান্ধায় জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সংবাদ প্রকাশের সময় : ১২:৪২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫