ঢাকা ০৭:২০ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতি পদে বিএনপির দুই মনোনয়নপত্র, ১১ দলের প্রার্থী অলি সালমান শাহ হত্যা মামলা: বিমানবন্দর থেকে অভিনেতা ডন গ্রেপ্তার হেফাজত আমির বাবুনগরীর সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ বিভ্রান্তি ছড়ানোর সুযোগ দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী শ্যামনগরবাসীর নিরাপদ পানির অধিকার নিশ্চিত করতে হাইকোর্টের রুল জামায়াতের প্রদর্শনীতে মুক্তিযুদ্ধ আছে, নেই জামায়াত জঙ্গল ছেড়ে লোকালয়ে বিষধর সাপ, খাদ্যসংকট ও সংকুচিত আবাসস্থলই কি কারণ? এসএসসি ও সমমানের ফল সোমবার, জানা যাবে ৩ উপায়ে একই খাটে মা-ছেলের লাশ, শিশুর হাত-পা বাঁধা—যশোরে রহস্যজনক মৃত্যু মাকে খুঁজতে এসে মিলল পলিথিনে মোড়ানো মরদেহ, মেলেনি মাথা ও পা

পাবনায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত

পাবনা প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১০:১৯:২০ পূর্বাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫ ১২০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে ইয়াসিন আরাফাত (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাত ১১টার দিকে শহরের বাইপাস এলাকার এসোর্ট গ্যাস পাম্প ও ইয়াকুব ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ইয়াসিন উত্তর শালগাড়িয়ার মুদি ব্যবসায়ী মো. মিলন হোসেনের একমাত্র ছেলে। সে পাবনা আইডিয়াল ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণির শিক্ষার্থী। আগামী এপ্রিল মাসের ১০ তারিখ হতে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় বসার কথা ছিল।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, রাত ১১টার দিকে মেরিল বাইপাস এলাকা থেকে মোটরসাইকেল নিয়ে টার্মিনালের দিকে যাচ্ছিল ইয়াসিন।

এমন সময় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়ে মুমূর্ষু অবস্থায় রাস্তায় পড়েছিল। পরে স্থানীয়রা দেখতে পেয়ে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাবনা আইডিয়াল ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের পরিচালক জহিরুল ইসলাম বলেন, সে আমাদের স্কুলের একজন মেধাবী ছাত্র ছিল। অকালে সবাইকে ছেড়ে চলে গেলো।

এবার ফরম ফিলাপ করে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল, আগামী এপ্রিল মাসের ১০ তারিখ থেকে পরীক্ষায় বসার কথা ছিল। তার মৃত্যুতে আমরা শোকাহত।

পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে মরদেহ হাসপাতালে রয়েছে। পরিবারকে হস্তান্তর করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পাবনায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত

সংবাদ প্রকাশের সময় : ১০:১৯:২০ পূর্বাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫