ঢাকা ০৭:০০ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতি পদে বিএনপির দুই মনোনয়নপত্র, ১১ দলের প্রার্থী অলি সালমান শাহ হত্যা মামলা: বিমানবন্দর থেকে অভিনেতা ডন গ্রেপ্তার হেফাজত আমির বাবুনগরীর সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ বিভ্রান্তি ছড়ানোর সুযোগ দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী শ্যামনগরবাসীর নিরাপদ পানির অধিকার নিশ্চিত করতে হাইকোর্টের রুল জামায়াতের প্রদর্শনীতে মুক্তিযুদ্ধ আছে, নেই জামায়াত জঙ্গল ছেড়ে লোকালয়ে বিষধর সাপ, খাদ্যসংকট ও সংকুচিত আবাসস্থলই কি কারণ? এসএসসি ও সমমানের ফল সোমবার, জানা যাবে ৩ উপায়ে একই খাটে মা-ছেলের লাশ, শিশুর হাত-পা বাঁধা—যশোরে রহস্যজনক মৃত্যু মাকে খুঁজতে এসে মিলল পলিথিনে মোড়ানো মরদেহ, মেলেনি মাথা ও পা

মেডিকেল ভর্তি পরীক্ষা

কোচিং সেন্টার বন্ধ ২২ দিন

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৫৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪ ১৪৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এমবিবিএস ভর্তি পরীক্ষার জন্য আজ ১ জানুয়ারি থেকে আগামী ২২ জানুয়ারি পর্যন্ত সব মেডিকেল কোচিং সেন্টারকে তাদের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।

২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা আগামী ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিত করতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর মঙ্গলবার (৩১ ডিসেম্বর) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

তাতে বলা হয়েছে, ১ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান পরিচালিত কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা এই সিদ্ধান্ত অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এবার এমবিবিএস ভর্তির জন্য এবার আবেদন করেছেন ১ লাখ ৩৫ হাজার ২৬১ জন শিক্ষার্থী। সরকারি ৩৭টি মেডিকেল কলেজে এবার কোটাসহ মোট ৫ হাজার ৩৮০টি আসন রয়েছে। এ হিসেবে একটি আসনের বিপরীতে ভর্তিযুদ্ধে অংশ নেবেন ২৫ (২৫ দশমিক ১৪) পরীক্ষার্থী। এর আগে ৮ ডিসেম্বর এমবিবিএস ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। অনলাইনে আবেদন চলে ২৭ ডিসেম্বর পর্যন্ত। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিখিত ভর্তি পরীক্ষা এইচএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে। লিখিত ভর্তি পরীক্ষায় ১০০টি প্রশ্নের প্রতিটি ১ নম্বর করে মোট নম্বর ১০০।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মেডিকেল ভর্তি পরীক্ষা

কোচিং সেন্টার বন্ধ ২২ দিন

সংবাদ প্রকাশের সময় : ১১:৫৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪