ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন: লাভবান হবে কারা? বিএনপি সরকারের প্রথম ছয় মাস: সাফল্য-ব্যর্থতার হিসাব কোথায়? হকারদের জন্য নতুন নীতিমালা, কোথায় বসবেন আর মাসে কত টাকা দেবেন? গুলির নির্দেশদাতা ম্যাজিস্ট্রেট ও আওয়ামী আমলের পিএসদের পদোন্নতি দায়িত্বশীল রাজনীতি ও সাংবাদিকতার চর্চা জরুরি: নাহিদ ইসলাম শতভাগ জিপিএ-৫ নিয়ে প্রশ্ন, নাছিমা কাদির মোল্লা স্কুলকে শোকজ নতুন অর্থনৈতিক সমীকরণের বার্তা, ঢাকায় ভারতের শীর্ষ ব্যবসায়ী নেতারা তারেক রহমানের ভারত সফরে ‘রেড লাইন’, কঠিন শর্ত দিয়েছে বাংলাদেশ র‍্যাব বিলুপ্ত, আসছে এসআরবি: নতুন আইনের খসড়ায় মন্ত্রিসভার অনুমোদন তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ, আমন্ত্রণপত্র তুলে দিলেন রাষ্ট্রদূত

যশোরে ছেলের লাঠির আঘাতে মাদকাসক্ত বাবার মৃত্যু

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৪৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪ ১৯৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরে ছেলের লাঠির আঘাতে ইখলাস মোল্লা (৪৫) এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মাদকাসক্ত হয়ে বাড়ি ফিরে ছেলের সাথে গোলযোগ বাধালে এ ঘটনা ঘটে।নিহত ইখলাস মোল্লা বাঘারপাড়া উপজেলার ছাতিয়ানতলা বুধোপুর গ্রামের ইজাহার মোল্লার ছেলে।

ইজাহার মোলা জানান, ইখলাস মোল্লা মাদকাসক্ত। সে মাদক সেবন করে বাড়ি ফিরে মা, স্ত্রী ও সন্তানদের মারপিট করে। এমনকি ইতিপূর্বে ছেলে তারিককে কুপিয়ে জখমও করে। তার এ স্বভাবের কারণে তার দুই স্ত্রী চলে গেছে। সোমবার রাত ৭টার দিকে সে মাদক সেবন করে বাড়ি ফিরে তার মাকে মারপিট করে। এসময় ছেলে তারিকের সাথেও গোলযোগ শুরু হয়। একপর্যায়ে তারিক তাকে লাঠি দিয়ে আঘাত করলে সে গুরুতর আহত হয়। পরে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।

যশোর জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক সুইটি আক্তার জানান, মাথায় আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তর জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাঘারপাড়া থানার ওসি আব্দুল আলিম হত্যাকাণ্ডের কথা নিশ্চিত করে বলেন, ইখলাসের ছেলে তারিক পলাতক রয়েছে। তাকে ধরতে অভিযান চালানো হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যশোরে ছেলের লাঠির আঘাতে মাদকাসক্ত বাবার মৃত্যু

সংবাদ প্রকাশের সময় : ১১:৪৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪