ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্বের সবচেয়ে দামি ‘বাঁ পা’! মেসির বিমার অঙ্ক শুনলে চমকে যাবেন শার্শায় বিপুল পরিমাণ মাদক সিরাপ উদ্ধার, গ্রেপ্তার তিন ভলিবল ফেডারেশনের সভাপতি হলেন আওয়ামী লীগ নেতা লতিফ! বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী আয় বাড়লেও লোকসান কমেনি, এক বছরে রেলের ঘাটতি ১,৮৯০ কোটি টাকা নতুন করে ৫ জেলায় বন্যার শঙ্কা সহজ শর্তে ঋণ পাবেন ক্ষুদ্র পোল্ট্রি খামারিরা: টুকু পাঁচ মাস পূর্তিতে সরকারের অর্জন তুলে ধরলেন প্রধানমন্ত্রীর মুখপাত্র যত ট্রলই হোক, সুশিক্ষা নিশ্চিতের পথ থেকে সরব না : শিক্ষামন্ত্রী কৃষক কার্ড বাস্তবায়নে মাঠে ডিএই, শুরু তথ্য সংগ্রহ

দলীয় শৃঙ্খলা ভঙ্গ

ছাত্রদলের ৩০০ নেতাকর্মীকে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:০১:৫২ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪ ১৯৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের ৩০০ নেতাকর্মীকে বহিষ্কার ও ৫০০ জনকে শোকজ করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় সংগঠনটি এমন সিদ্ধান্ত নিয়েছে।

সম্প্রতি একটি আলোচনা সভায় অংশ নিয়ে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

তিনি বলেন, খুনি সংগঠন, ছাত্রলীগের সন্ত্রাসীরা গত ১৫ বছর ধরে লেজুড়ভিত্তিক শব্দটিকে এত বেশি নেতিবাচক করেছে, সেজন্য এ শব্দটি (লেজুড়ভিত্তিক) নিয়ে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের মনে এক ধরনের দ্বিধা-বিভক্তি রয়েছে।

ছাত্রদল সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ অনুসরণ করে যদি কোনো ছাত্র সংগঠন বিশেষ করে আমরা যদি পরিচালিত হই, সেটিকে বিশেষ কোনো দোষের দেখছি না। আমাদের যে বামপন্থী ছাত্র সংগঠনগুলো রয়েছে, তাদের একটি মূলধারার রাজনীতি রয়েছে। তারা তো সেই আদর্শে অনেক দিন ধরে বাংলাদেশে রাজনীতি করছে। সেটি তো দোষের কিছু হয়নি। আর আমরা ছাত্রদল তো বিএনপির কোনো আদর্শ ছাত্রদের ওপর চাপিয়ে দেইনি।

নাছির উদ্দীন নাছির আরও বলেন, আমাদের দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শৃঙ্খলার ব্যাপারে জিরো টলারেন্স নীতির মধ্যে রয়েছে। আমরা ৩০০ ছাত্রদলের নেতাকর্মীকে বহিষ্কার করেছি, ৫০০ জনকে আমরা শোকজ করেছি । তবে গণমাধ্যমে সেই শোকজ কিংবা বহিষ্কারের বিষয়টি ফলাও করে প্রচার করা হয়নি বলে অভিযোগ তার।

ছাত্রদল সাধারণ সম্পাদক বলেন, একটি মেধাভিত্তিক ছাত্র রাজনীতি বিনির্মাণের জন্য শুধুমাত্র সাধারণ শিক্ষার্থীদের প্রাধান্য রেখেই আমরা আমাদের রাজনীতি পরিচালিত করতে চাই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দলীয় শৃঙ্খলা ভঙ্গ

ছাত্রদলের ৩০০ নেতাকর্মীকে বহিষ্কার

সংবাদ প্রকাশের সময় : ০১:০১:৫২ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪