ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন: লাভবান হবে কারা? বিএনপি সরকারের প্রথম ছয় মাস: সাফল্য-ব্যর্থতার হিসাব কোথায়? হকারদের জন্য নতুন নীতিমালা, কোথায় বসবেন আর মাসে কত টাকা দেবেন? গুলির নির্দেশদাতা ম্যাজিস্ট্রেট ও আওয়ামী আমলের পিএসদের পদোন্নতি দায়িত্বশীল রাজনীতি ও সাংবাদিকতার চর্চা জরুরি: নাহিদ ইসলাম শতভাগ জিপিএ-৫ নিয়ে প্রশ্ন, নাছিমা কাদির মোল্লা স্কুলকে শোকজ নতুন অর্থনৈতিক সমীকরণের বার্তা, ঢাকায় ভারতের শীর্ষ ব্যবসায়ী নেতারা তারেক রহমানের ভারত সফরে ‘রেড লাইন’, কঠিন শর্ত দিয়েছে বাংলাদেশ র‍্যাব বিলুপ্ত, আসছে এসআরবি: নতুন আইনের খসড়ায় মন্ত্রিসভার অনুমোদন তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ, আমন্ত্রণপত্র তুলে দিলেন রাষ্ট্রদূত

গৌরনদীতে স্বেচ্ছাসেবকলীগ নেতা বাবলু গ্রেপ্তার

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৩৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪ ১৩৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেখ হাসিনার অবৈধ ফ্যাসিবাদী সরকার পতনের পর দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা বরিশালের গৌরনদী পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বাবুল খানকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। এ খবরে শুক্রবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে নয়টার দিকে বাবলু খানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আনন্দ মিছিল ও সভা করেছেন এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দা ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত বাবুল খান উপজেলার উত্তর বিজয়পুর গ্রামের মৃত জয়নাল খানের ছেলে। সে গৌরনদীর সন্ত্রাসীদের গডফাদার ও দানব খ্যাত সাবেক পৌর মেয়র এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিছুর রহমানের অস্ত্রধারী অন্যতম ক্যাডার ছিলেন। হারিছের হুকুমে খুন, জখম, চাঁদাবাজি, দখলবাজি, মাদক বিকিকিনিসহ নানা অপরাধ কর্মকান্ড পরিচালনা করতো বাবলু খান।

২০১৩ সালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গৌরনদী বাসষ্ট্যান্ডে বসে ছাত্রলীগ কর্মী রুম্মান ফকিরকে কুপিয়ে হত্যার অন্যতম হোতা ছিলো বাবলু। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে নানা অপরাধ কর্মকান্ড পরিচালনা করে সন্ত্রাসী হিসেবে পরিচিতি অর্জন করে সে। বিএনপির স্থানীয় নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুরসহ হামলার ঘটনার নেতৃত্বে ছিলেন বাবলু খান।

শনিবার দুপুরে গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মজিবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ শুক্রবার দিবাগত রাত নয়টার দিকে উপজেলার মোল্লাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে বাবলু খানকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। ওসি আরও জানান, শনিবার দুপুরে বাবলু খানকে বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গৌরনদীতে স্বেচ্ছাসেবকলীগ নেতা বাবলু গ্রেপ্তার

সংবাদ প্রকাশের সময় : ০৯:৩৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪