ঢাকা ০৯:৫২ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্বকাপে মেসিকে লক্ষ্য করে হামলার হুমকি, নিশানায় ছিলেন রোনাল্ডোও প্রধানমন্ত্রীর প্রথম চট্টগ্রাম সফর, উচ্ছ্বসিত নেতাকর্মীরা জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব পুরো জাতির: তথ্যমন্ত্রী গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে ‘অপপ্রচারের’ নিন্দা পুলিশের, গুজবে কান না দেওয়ার আহ্বান শেখ হাসিনার দিল্লির সংবাদ সম্মেলনের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই: জয়সোয়াল টাঙ্গাইলে নিহত ১৪ বাস-মিনিবাস মালিকের পরিবারকে আর্থিক অনুদান ও সম্মাননা সাড়ে ৩ হাজার এতিম ও মাদরাসাশিক্ষার্থীর খাবারের আয়োজন করলেন প্রতিমন্ত্রী টুকু অপ-সাংবাদিকতা পরিহার করে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে ঢাবি নিয়ে মন্তব্য: ব্যারিস্টার ফুয়াদের কাছে শত কোটি টাকা ক্ষতিপূরণ দাবি ধ্বংসস্তূপের ওপরই বারবার ক্ষমতায় আসে বিএনপি: মির্জা ফখরুল

বিস্ফোরক মামলার আইনজীবী নাশকতার মামলায় গ্রেফতার!

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৪২:১০ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ ২৪৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরে কবির হোসেন জনি নামে এক আইনজীবীকে গ্রেফতার করেছে যশোরের ডিবি পুলিশ। রবিবার (২২ ডিসেম্বর) রাত আটটার দিকে যশোর শহরের দড়াটানা এলাকার থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ বলছে, নাশকতার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। রোববার দুপুরে যশোর সদর, কেশবপুর ও অভয়নগর উপজেলার ১৬৭ আওয়ামী লীগের আদালতে আত্মসমর্পণ করে।

তাদের আইনজীবী ছিলেন গ্রেফতার হওয়া কবির হোসেন জনি। আত্মসমর্পণকারী আওয়ামী লীগের নেতাকর্মীরা বিস্ফোরক মামলার আসামি ছিল।

যশোর ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কবির হোসেন জনিকে আজ রাতে শহরের দড়াটানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে।

ডিবি পুলিশের ওসি ইন্সপেক্টর দেবব্রত হরি আইনজীবী কবির হোসেন জনির গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে আরও অনেক মামলা রয়েছে। সেসব মামলায়ও তাকে গ্রেফতার দেখানো হতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিস্ফোরক মামলার আইনজীবী নাশকতার মামলায় গ্রেফতার!

সংবাদ প্রকাশের সময় : ০৯:৪২:১০ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪