বাগেরহাটে সন্ত্রাসী হামলায় নারীসহ ১৬ ভূমিহীন আহত
- সংবাদ প্রকাশের সময় : ১১:৪১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪ ১৭৮ বার পড়া হয়েছে
বাগেরহাটের রামপাল উপজেলায় সন্ত্রাসীদের হামলায় নারীসহ ১৬ জন ভূমিহীন আহত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার বাইনতলা ইউনিয়নের উপজেলার গোবিন্দপুর গ্রামের আশ্রায়ন পল্লীতে এই হামলার ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন-ওমর ফারুক (৩৫), নজরুল পাটোয়ারি (৬৫), রিপন শেখ (৩২), মতলেব শেখ (২২), সোহেল শেখ (২২), আহমদ আলী ((২২), শরীফা বেগম (৩০), মনিরা বেগম (২৫), মতিরুল ইসলাম (৫৫), খাদিজা বেগম (২৪), নিলুফা বেগম (২৪), রিক্তা বেগম (৩০), সুমাইয়া বেগম (২০), জেসমিন বেগম (৪৫), রিজিয়া বেগম (৫০), জাহাঙ্গীর মোড়ল (৪০)। আহতদের রামপাল উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রামপাল থানায় একটি লিখিত অভিযোগ করেছে ভূমিহীনরা।
আহত ভূমিহীন মতিরুল ইসলাম ও রিপন শেখ জানান, ৩০ আগে সরকার আমাদের আশ্রায়র প্রকল্পে ৪৪ শতাংশ করে জমিসহ ঘর বরাদ্দ করে। সেই থেকে আমারা আশ্রায়নের জমিতে বসবাস করে আসলেও সন্ত্রাসীরা আমাদের জমি দখল করতে বৃহস্পতিবার সন্ধ্যায় হামলা চালায়। হামলায় নারীসহ আমরা ১৬ জন ভূমিহীন আহত হই। ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা জানান, পুলিশ হামলার খবর পেয়ে তাৎক্ষনিক ব্যবস্থা নিয়েছে। লিখিত অভিযোগের পর আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।#

























