ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ছাত্র আন্দোলন ঘিরে শাবানা আজমিকে নিয়ে বিতর্ক, বিদেশি অর্থায়নের অভিযোগ ১০ বছর বড় প্রেমিকা অন্তঃসত্ত্বা হতেই বিচ্ছেদ? বিতর্কে ফরাসি ফুটবলার মাইকেল স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা যমুনার ভাঙনে বন্ধ সড়ক, ১৫ কিলোমিটার ঘুরে চলাচলে দুর্ভোগ ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা জোরদারের নির্দেশ প্রতিমন্ত্রীর মোদীর বাসভবনের সামনে ধর্নার চেষ্টা, আটক রাহুল-প্রিয়ঙ্কা ইমন হত্যা মামলায় বাদ পড়া ৩৯ আসামিকে ফের অন্তর্ভুক্তের নির্দেশ দুদকের মামলার আসামিরা ডিজি আব্দুর রহিমের ছত্রচ্ছায়ায় হোটেল রুমে গোপন ক্যামেরা শনাক্ত করবেন যেভাবে, জেনে নিন ৬ উপায় ফাইনাল শেষে মারামারি, আর্জেন্টিনার জন্য কী শাস্তি অপেক্ষা করছে?

পিএসসির প্রশ্নফাঁস, চক্রের আরও দুই সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৫৫:৫২ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪ ১১৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) বাংলাদেশ রেলওয়ের সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (নন ক্যাডার) পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের আরও দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলো -পিএসসি বিজ্ঞান শাখার অফিস সহকারী মো. আব্দুল আজিম (৪৯) ও পিএসসির পরিচ্ছন্নতা কর্মী রুপন চন্দ্র দাস (৪৪)।

বুধবার (১৮ ডিসেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, সিআইডির সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) এর একটি দলের অভিযানে আগারগাঁওস্থ বিপিএসসি প্রধান কার্যালয়ের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল, বিপিএসসির বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র, পরীক্ষার্থীদের প্রবেশপত্র, বিভিন্ন ব্যাংকের চেক ও নগদ টাকা উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, একটি সংঘবদ্ধ চক্র গত ৫ জুলাই বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের (নন ক্যাডার) নিয়োগ পরীক্ষার প্রশ্ন এবং প্রশ্নের উত্তরপত্র পরীক্ষার্থীদের কাছে অর্থের বিনিময়ে বিতরণ করছে বলে সিআইডির সাইবার পুলিশ সেন্টার জানতে পারে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুজন বিগত বছরগুলোতে অর্থের বিনিময়ে বিসিএসসহ পিএসসির বিভিন্ন গ্রেডের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

এ ঘটনায় প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত মোট ২২ জনকে গ্রেপ্তার এবং দুজন আদালাতে আত্মসমর্পণ করেছে বলেও জানান সিআইডির এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পিএসসির প্রশ্নফাঁস, চক্রের আরও দুই সদস্য গ্রেপ্তার

সংবাদ প্রকাশের সময় : ০৬:৫৫:৫২ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪