ঢাকা ১২:১৮ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্বের সবচেয়ে দামি ‘বাঁ পা’! মেসির বিমার অঙ্ক শুনলে চমকে যাবেন শার্শায় বিপুল পরিমাণ মাদক সিরাপ উদ্ধার, গ্রেপ্তার তিন ভলিবল ফেডারেশনের সভাপতি হলেন আওয়ামী লীগ নেতা লতিফ! বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী আয় বাড়লেও লোকসান কমেনি, এক বছরে রেলের ঘাটতি ১,৮৯০ কোটি টাকা নতুন করে ৫ জেলায় বন্যার শঙ্কা সহজ শর্তে ঋণ পাবেন ক্ষুদ্র পোল্ট্রি খামারিরা: টুকু পাঁচ মাস পূর্তিতে সরকারের অর্জন তুলে ধরলেন প্রধানমন্ত্রীর মুখপাত্র যত ট্রলই হোক, সুশিক্ষা নিশ্চিতের পথ থেকে সরব না : শিক্ষামন্ত্রী কৃষক কার্ড বাস্তবায়নে মাঠে ডিএই, শুরু তথ্য সংগ্রহ

অভিশংসিত হলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৪১:৩২ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪ ১৭০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অবশেষে পার্লামেন্টে ভোটাভুটিতে অভিশংসিত হলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল। শনিবার (১৪ ডিসেম্বর) সামরিক আইন জারির জন্য দ্বিতীয়বারের মতো অভিশংসন মুখোমুখি হন তিনি। খবর রয়টার্সের।

অভিশংসনের পক্ষে সমর্থন দেন পার্লামেন্টের দুই-তৃতীয়াংশ এমপি। যার মধ্যে ক্ষমতাসীন দলের এমপিরাও ছিলেন। প্রস্তাবের পক্ষে রায় দেন ২০৮ এমপি, আর বিপক্ষে ছিলেন ৮৪ জন।

গত ৭ ডিসেম্বর অভিশংসনের জন্য ভোটাভুটি হয় দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে। তবে ইওলের ক্ষমতাসীন দলের এমপিরা তা বয়কট করায় প্রস্তাবটি বাতিল হয়ে যায়।

ফলে, দেশটিতে দেখা দেয় চরম রাজনৈতিক সংকট ও অস্থিরতা। ইওলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে দক্ষিণ কোরিয়া।

এদিকে, দেশটির সাংবিধানিক নিয়মানুযায়ী ১৮০ দিনের মধ্যে অভিশংসিত প্রেসিডেন্টকে পদচ্যুতির বিষয়টি নিশ্চিত করতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অভিশংসিত হলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

সংবাদ প্রকাশের সময় : ০৬:৪১:৩২ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪