ঢাকা ০৬:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএসটিআইর নির্দেশ: বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহার প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা সহজ করতে নির্দেশ প্রধানমন্ত্রীর ‘চ্যাম্পিয়নশিপ রিং’, সংগ্রহ করতে পারবেন সমর্থকেরাও কোন বদঅভ্যাস ছাড়তে চান জয়া আহসান? জানালেন নিজেই ফ্যামিলি কার্ডে স্বচ্ছতা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে আবারও ভারী বৃষ্টির সতর্কতা, জলাবদ্ধতা ও বন্যার শঙ্কা অভিযোগের পাহাড়েও বহাল মাসহুরা, মানছেন না মন্ত্রণালয়ের নির্দেশ ইয়ামালের স্বপ্নের জীবনেতিহাস: অভিবাসী বস্তি থেকে বিশ্বজয়ের মঞ্চে রাজপথের রাজনীতি নাকি গণতান্ত্রিক প্রতিযোগিতা? বিশ্বের সবচেয়ে দামি ‘বাঁ পা’! মেসির বিমার অঙ্ক শুনলে চমকে যাবেন

রাজনীতিতে নারীদের সম্পৃক্ত করতে কাজ করছে বিএনপি

বাগেরহাট অফিস
  • সংবাদ প্রকাশের সময় : ১২:০২:১৮ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪ ১৩১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নারীদের রাজনীতিতে সম্পৃক্ত না করলে সমাজ এগিয়ে যাবেনা। নারীদের নিয়ে বিএনপির আগামী কর্মপরিকল্পনা বাস্তবায়নে তাদের নিয়ে এগিয়ে যেতে হবে। তাই তারেক রহমানের নির্দেশে নারীদের রাজনীতিতে সম্পৃক্ত করতে যোগাযোগ বৃদ্ধি করা হচ্ছে। শক্তিশালী রাষ্ট্র গঠনে নারীদের ভূমিকা অপরিসীম। অসাস্প্রদায়িক দল বিএনপি সব শ্রেণীর মানুষদের নিয়ে রাজনীতি করে। তাই নারীদের নিয়ে শক্তিশালী রাষ্ট্র গঠন করতে তার দল সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন উল্লেখ করেছেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।

শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে বাগেরহাটের রামপাল উপজেলার সদর বাসস্ট্যান্ড মাঠে আয়োজিত নারীদের নিয়ে অনুষ্ঠিত সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সমাবেশে হিন্দু-মুসলিম-খ্রিস্টান ধর্মের কয়েক হাজার নারীরা অংশ নেন।

বিএনপি নেতা ফরিদুল ইসলাম আরও বলেন, বিএনপি একটি অসাম্প্রদায়িক দল। তাই তারেক রহমানের নির্দেশে সব ধর্মের লোকজনের সাথে সম্প্রতি বজায় রেখে কাজ করছেন তারা। গত ৫আগষ্টের পর মোংলা-রামপালের মন্দির-গির্জা পাহারা দিয়ে সম্প্রতি বজায় রেখেছি। গত ৫আগষ্টের পর বিগত ফ্যাসিস্ট সরকারের লোকজন ও বিভিন্ন আন্তর্জাতিক চক্র দেশের সাম্প্রদায়িক সম্পতি নষ্ট করতে উসকে দিচ্ছে। আমরা তাতে পা দিবোনা।

রামপাল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মোস্তফা কামাল পাটোয়ারী হালিমের সভাপতিত্বে নারী সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, বিএনপি নেতা আলতাব হোসেন বাবু, লুৎফর রহমান, হাওলাদার মুজিবুর রহমান বাবুল, তরফদার মোতালেব হোসেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাজনীতিতে নারীদের সম্পৃক্ত করতে কাজ করছে বিএনপি

সংবাদ প্রকাশের সময় : ১২:০২:১৮ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪