ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার

ত্রিপুরারী দেবনাথ তিপু, হবিগঞ্জ
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৪১:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪ ৩১৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হবিগঞ্জের মাধবপুর ও চুনারুঘাটে মালিক বিহীন ৬৩ কেজি গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৭ ডিসেম্বর) রাত পৌনে ১টার দিকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানা যায়, হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫) বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল ইমদাদুল বারী খান পিএসসি’ র নেতৃত্বে বিজিবি’র মাধবপুরের মনতলা ও চুনারুঘাটের চিমটিবিল বিওপির একটি বিশেষ টহলদল শনিবার (৭ ডিসেম্বর) মাধবপুর ও চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে অবৈধভাবে চোরাচালানকৃত ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।

উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ২ লাখ ২০ হাজার ৫ শত টাকা। সংশ্লিষ্ট মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চুনারুঘাট জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

হবিগঞ্জ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমদাদুল বারী খান, পিএসসি উপরোক্ত সংবাদ নিশ্চিত করে জানান, বিজিবি কর্তৃক মাদকের বিরুদ্ধে সর্বদা জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হয় এবং অত্র ব্যাটালিয়ন কর্তৃক মাদক এবং চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার

সংবাদ প্রকাশের সময় : ০৯:৪১:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪