ঢাকা ১০:২৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটির চেয়ারম্যান হলেন তামিম ইকবাল বিশ্বকাপ ফাইনালে হাফটাইম শো, দীর্ঘ বিরতিতে প্রশ্ন ফুটবলারদের প্রস্তুতি নিয়ে বিতর্কের কেন্দ্রেও আকাশছোঁয়া আয়, ফিফা সভাপতির বেতন কত? শাহবাগের অবরোধ প্রত্যাহার, শিক্ষার্থীদের আলটিমেটাম বাজেট অধিবেশনের সমাপ্তি, পাস হয়েছে ১০টি সরকারি বিল মুক্তিযুদ্ধে শহিদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নে কাজ চলছে: প্রধানমন্ত্রী তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষাব্যবস্থার পুনর্গঠন হবে: মাহদী আমিন মানব পাচার ও চোরাচালান দমনে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই গণহত্যায় জড়িত কাউকে ছাড় নয়: চিফ প্রসিকিউটর

আইনজীবী হত্যা: রিমাণ্ডে চন্দন ও রিপন

চট্টগ্রাম ব্যুরো
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৫১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪ ১৭৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া চন্দন দাশ ও রিপন দাশের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে চন্দন দাশের সাত দিন এবং রিপন দাশের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন চট্টগ্রামের একটি আদালত।

এর আগে বুধবার (৪ ডিসেম্বর) রাতে কিশোরগঞ্জের ভৈরব থেকে মামলার প্রধান আসামি চন্দন দাশকে গ্রেপ্তার করা হয়। এরপর বৃহস্পতিবার সন্ধ্যায় আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের কৈনপুরা জেলেপাড়া থেকে আরেক আসামি রিপন দাশ (২৭) গ্রেপ্তার হন।

উল্লেখ্য, গত ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন আবেদন নাকচ করে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চট্টগ্রামের ষষ্ঠ মহানগর হাকিম কাজী শরীফুল ইসলাম। এ আদেশের পর চিন্ময়ের সমর্থকরা আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান ঘিরে বিক্ষোভ করেন।

বিক্ষোভ চলাকালে তারা পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় এবং আশপাশের এলাকায় ব্যাপক তাণ্ডব চালায়। এ সময় রঙ্গম কনভেনশন হল সড়কে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়।

আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডের ঘটনায় একটি হত্যা মামলাসহ মোট ছয়টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে তিনটি মামলা করেছে পুলিশ। বাকি মামলাগুলো ভুক্তভোগী ও তাদের পরিবার দায়ের করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আইনজীবী হত্যা: রিমাণ্ডে চন্দন ও রিপন

সংবাদ প্রকাশের সময় : ০৪:৫১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪