গৌরনদীতে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে সভা
- সংবাদ প্রকাশের সময় : ০৭:২৬:১৫ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪ ১৩৮ বার পড়া হয়েছে
‘নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি’ ¯েøাগানে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে বরিশালের গৌরনদীতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় মহিলা সংস্থার আয়োজনে বুধবার সকালে উপজেলা চত্বর থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহি অফিসারের সহধর্মীনি এ্যাড. ফাতিমা আক্তার।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহি অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান, সহকারী কমিশনারের (ভূমি) সহধর্মীনি ইসাবেলা ইয়াসমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, উপজেলা বিআরডিবি’র সাবেক চেয়ারম্যান ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামানের সহধর্র্মীনি আমিনা আক্তার সোমা। উপজেলা মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সহিদুল ইসলামের সভাপতিত্ব করেন বক্তব্য রাখেন স্কুল ছাত্রী সুমাইয়া আক্তার, রোকাইয়া মৌ সহ অন্যান্যরা।
























