ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘরের ফ্যানের সঙ্গে ঝুলছিল মা-মেয়ের মরদেহ, জকিগঞ্জে চাঞ্চল্য কক্সবাজারে আন্তর্জাতিক প্রতারক চক্রের আস্তানা, ছয় মাসে শত কোটি টাকা লুট! বড় ঋণ খেলাপিরা কেন শাস্তির বাইরে, বারবার কেন মিলছে ছাড়? একই দলের জার্সিতে মেসি-রোনাল্ডো! তেভেজের বিদায়ী ম্যাচ ঘিরে বড় পরিকল্পনা ধ্বংসযজ্ঞের পর শান্তির ইঙ্গিত, ইউক্রেনে ৩ দিনের যুদ্ধবিরতি পুতিনের ডিজিটাল লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার টাকা ঋণ দেবে ব্যাংক সংকটকে পুঁজি করে অরাজকতার চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক আকাশে মেঘ দেখলেই যারা পালায়, তাদের চেনেন: শফিকুর রহমান জাতিসংঘ অধিবেশনের আগে ভারত সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

গণহত্যায় কামরুল ও আমু গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৫৯:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪ ২১৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই-আগস্টে গণহত্যার অভিযোগে দায়ের হওয়া মামলায় আওয়ামী লীগ নেতা, সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং ১৪ দলের সমন্বয়ক ও সাবেক শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় বিগত আওয়ামী লীগ সরকারের এই সাবেক দুই মন্ত্রীকে। এ সময় তাদের গ্রেপ্তার দেখিয়ে এজলাসে পাঠায় পুলিশ।

জানা গেছে, জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে দায়রকৃত একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে তাদের।

গত ২ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিগত আওয়ামী লীগ সরকারের এই সাবেক দুই মন্ত্রীকে আদালতে এদিন হাজির করার জন্য নির্দেশ দেন।

এর আগে গত ১৮ নভেম্বর রাজধানী ঢাকার উত্তরার একটি বাসা থেকে কামরুল ইসলামকে আটক করেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ (৪৫) নিহতের ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাকে।

গত ৬ নভেম্বর পশ্চিম ধানমন্ডির একটি বাসা থেকে আমুকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। একই মামলায় অভিযুক্ত করা হয়েছে তাকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গণহত্যায় কামরুল ও আমু গ্রেপ্তার

সংবাদ প্রকাশের সময় : ১১:৫৯:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪