সংবাদ শিরোনাম ::
গৌরনদীতে শহীদ বুদ্ধিজীবি ও বিজয় দিবস উদ্যাপনের প্রস্তুতি সভা
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ০৭:০৭:০৩ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪ ৭৩ বার পড়া হয়েছে
বরিশালের গৌরনদীতে শহীদ বুদ্ধিজীবি দিবস ও মহান বিজয় দিবস উদ্যাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রসাশনের আয়োজনে সোমবার সকালে উপজেলা হলরুমে নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ আবু আবদুল্লাহ খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজিব হোসেন, মডেল থানার ওসি মোঃ ইউনুস মিয়া, পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহ আলম ফকির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল, ইউপি চেয়ারম্যান নুরআলম সেরনিয়াবাত সহ অন্যান্যরা। শেষে দিবস দুইটি উদ্যাপনের জন্য বিভিন্ন কর্মসুচি পালনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।























