নওগাঁয় বিজিবির অভিযানে ৬ মহিষসহ এক চোরাকারবারি আটক
- সংবাদ প্রকাশের সময় : ১০:৩১:২৭ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪ ১৪৭ বার পড়া হয়েছে
নওগাঁ জেলার পোরশা থানার বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি জওয়ানরা ৬ টি অবৈধ মহিষসহ এক চোরাকারবারিকে আটক করেছে। ১৬ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিষয়টি নিশ্চিত করেছে। গত শনিবার (৩০ নভেম্বর) বিকেলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ-ভারত সীমান্তের শুন্য রেখা থেকে ৪ কিলোমিটার বাংলাদেশ অভ্যন্তরে বেজোড় মোড় নামক স্থানে বিজিবি জওয়ানরা অভিযান চালায়।
এসময় বড় আকৃতির অবৈধ ৬ টি মহিষ ও মহিষ বহনকারী একটি গাড়িসহ ফারুক হোসেন নামে এক চোরাকারবারি হাতেনাকে আটক হয়। আটক ফারুক হোসেন পোরশা উপজেলার সোভাপুর গ্রামের বাসিন্দা। অভিযান টের পেয়ে অন্য আরো ১০ চোরাচাকারবারি পালিয়ে যায়।এঘটনায় জড়িতদের বিরুদ্ধে পোরশা থানায় মামলা দায়ের করা হয়েছে ও আটককৃত মহিষগুলো পত্নীতলা শুল্ক অফিসে জমা করার কার্যক্রম চলছে। একইসাথে পলাতক আসামীদের ধরতে তৎপরতা চলছে বলে জানানো হয়েছে।























