ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইমন হত্যা মামলায় বাদ পড়া ৩৯ আসামিকে ফের অন্তর্ভুক্তের নির্দেশ দুদকের মামলার আসামিরা ডিজি আব্দুর রহিমের ছত্রচ্ছায়ায় হোটেল রুমে গোপন ক্যামেরা শনাক্ত করবেন যেভাবে, জেনে নিন ৬ উপায় ফাইনাল শেষে মারামারি, আর্জেন্টিনার জন্য কী শাস্তি অপেক্ষা করছে? মোদী সরকারকে চাপে ফেলতে শম্ভু সীমান্তে কৃষকদের ঢল এআই ক্যামেরায় এবার সিট বেল্ট ও ফোনে কথা বললেও মামলা মন্ত্রিসভায় রদবদলের ইঙ্গিত, সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর: জাহেদ উর রহমান ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন জামায়াত এমপির দ্বিতীয় স্ত্রী ও শ্বশুর এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী মামলার আগে মীমাংসা, বিচারপ্রার্থীদের স্বস্তিতে নতুন ব্যবস্থা

‘আকাশে মাঝে মাঝে শকুনের ছায়া দেখা যায়’

খুলনা প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:০৭:২৮ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪ ১১৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‌আমরা একটা মর্যাদাশীল বাংলাদেশ চাই। যে বাংলাদেশ বিদেশি সবাইকে বন্ধু হিসেবে দেখবে কাউকেই প্রভু হিসেবে মেনে নেবে না। যে দিকে হাত বাড়বো সেদিকে বন্ধুর হাত পেতে চাই, আমরা কোনো আগ্রাসী হাত  চাই না।

রবিবার ( ১ ডিসেম্বর) সকালে খুলনা মহানগরীর খানজাহান আলী থানা জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।

খানজাহান আলী থানা জামায়াতের আমির সৈয়দ হাসান মাহমুদ টিটোর সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বিশেষ অতিথি ছিলেন জামায়াত নেতা মুহাদ্দিস আব্দুল খালেক, মাওলানা এমরান হুসাইন, মাওলানা আবুল কালাম আজাদ, অধ্যাপক মাহ্ফুজুর রহমান, অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম।

এ সময় জামায়াত আমির বলেন,  আমরা সুশৃঙ্খল শান্তিপ্রিয় বাংলাদেশ কামনা করলেও কেউ কেউ আছে আমাদের এক মিনিটও শান্তিতে থাকতে দিতে চায় না। আমাদের শান্তি কেড়ে নিতে চায়। তাই আমাদের আকাশে মাঝে মাঝে কালো মেঘ, আবার কখনো কালো শকুনের ছায়া দেখা যায়।

তিনি বলেন, জ্ঞানের আলোয় নিজেদের সমৃদ্ধ করতে হবে। কল্যাণের দাওয়াত মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দিতে হবে। মানুষের বিপদে বন্ধু হয়ে পাশে দাঁড়াতে হবে। মানুষের মধ্যে আশা জাগাতে হবে, যে এ সমাজের উত্থান সম্ভব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

‘আকাশে মাঝে মাঝে শকুনের ছায়া দেখা যায়’

সংবাদ প্রকাশের সময় : ০৬:০৭:২৮ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪