ঢাকা ০৮:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সহজ শর্তে ঋণ পাবেন ক্ষুদ্র পোল্ট্রি খামারিরা: টুকু পাঁচ মাস পূর্তিতে সরকারের অর্জন তুলে ধরলেন প্রধানমন্ত্রীর মুখপাত্র যত ট্রলই হোক, সুশিক্ষা নিশ্চিতের পথ থেকে সরব না : শিক্ষামন্ত্রী কৃষক কার্ড বাস্তবায়নে মাঠে ডিএই, শুরু তথ্য সংগ্রহ ঝুট ব্যবসাসহ নানা অভিযোগ, এমপি বাচ্চুকে কারণ দর্শানোর নোটিশ ভূ-রাজনীতি নয়, অর্থনীতিই বাংলাদেশের বৈদেশিক নীতির মূল ভিত্তি : তথ্যমন্ত্রী পরিবেশবান্ধব প্রযুক্তিতে ইট উৎপাদনের ওপর জোর প্রধানমন্ত্রীর শহীদদের তালিকা নয়, জাতির স্মৃতি সংরক্ষণের লড়াই ভৈরব নদে গোসলে নেমে গৃহবধূ নিখোঁজ ডিম্বাশয়ের বার্ধক্যে লাগাম! আরও বেশি বয়স পর্যন্ত মা হতে পারবেন নারীরা

গৌরনদীতে বিভিন্ন দপ্তরের কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৫৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ৯৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশালের গৌরনদী উপজেলার বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের কার্যক্রম পরিদর্শন এবং মডেল পাঠাগার ও গৌরনদী ক্লাব এন্ড সোসাইটির উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। মঙ্গলবার সকাল দশটার দিকে প্রথমেই বাটাজোর ও গৌরনদী বন্দরে কৃষক কর্ণারের মাধ্যমে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি কার্যক্রমের পরিদর্শন করা হয়।

এরপরই গৌরনদী মডেল থানা ও পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেন। দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে একদিনে নামজারী সেবা গ্রহিতাদের সাথে মতবিনিময় করেন তিনি। এসময় সেবা গ্রহিতাদের হাতে একদিনে সম্পন্ন নামজারির কাগজ তুলে দেন এবং কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

বিকেলে মডেল পাঠাগার ও গৌরনদী ক্লাব এন্ড সোসাইটির উদ্বোধন করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার আবু আবদুল্লাহ খান, সহকারী কমিশনার ভূমি মো. রাজিব হোসেন, মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গৌরনদীতে বিভিন্ন দপ্তরের কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক

সংবাদ প্রকাশের সময় : ০৬:৫৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪