ঢাকা ১১:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এমপি নজরুলের দ্বিতীয় বিয়ে নিয়ে নতুন প্রশ্ন, কাজীর বক্তব্যে বাড়ল বিতর্ক বিএনপির জোটে ক্ষমতার সমীকরণ, সরকার পরিচালনায় অংশ নিতে চান শরিকরা ছাত্র আন্দোলন ঘিরে শাবানা আজমিকে নিয়ে বিতর্ক, বিদেশি অর্থায়নের অভিযোগ ১০ বছর বড় প্রেমিকা অন্তঃসত্ত্বা হতেই বিচ্ছেদ? বিতর্কে ফরাসি ফুটবলার মাইকেল স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা যমুনার ভাঙনে বন্ধ সড়ক, ১৫ কিলোমিটার ঘুরে চলাচলে দুর্ভোগ ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা জোরদারের নির্দেশ প্রতিমন্ত্রীর মোদীর বাসভবনের সামনে ধর্নার চেষ্টা, আটক রাহুল-প্রিয়ঙ্কা ইমন হত্যা মামলায় বাদ পড়া ৩৯ আসামিকে ফের অন্তর্ভুক্তের নির্দেশ দুদকের মামলার আসামিরা ডিজি আব্দুর রহিমের ছত্রচ্ছায়ায়

ন্যাশনাল মেডিকেলে শিক্ষার্থীর মৃত্যু, ৩ চিকিৎসক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:০১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ১৪৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে কলেজছাত্র অভিজিৎ হাওলাদারের মৃত্যুর ঘটনায় ৩ চিকিৎসককে বরখাস্ত করা হয়েছে। হাসপাতালের উপপরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ রেজাউল হক মঙ্গলবার (২৬ নভেম্বর) এ তথ্য জানান।

তিনি বলেন, অভিজিৎ হাওলাদারের মৃত্যুর পর কলেজ কর্তৃপক্ষ বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে ১১ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। তদন্তের স্বার্থে আইসিইউর তিন চিকিৎসককে বরখাস্ত করা হয়েছে।

ডা. রেজাউল হক জানান,  চিকিৎসকের অবহেলায় রোগী মারা গেছে-এ অভিযোগে মিথ্যা দায়ভার চাপানো হচ্ছে। তবে তদন্ত চলমান। কমিটি রিপোর্ট প্রকাশ করলে জানা যাবে, হাসপাতালে কোনো দুর্বলতা ছিল কি না বা চিকিৎসকের গাফিলতি ছিল কি না।

উল্লেখ্য, অভিযোগ রয়েছে যে, অভিজিৎ হাওলাদারের মরদেহ বাড়ি নিয়ে যাওয়ার জন্য ১০ হাজার টাকা অ্যাম্বুলেন্স ভাড়া হিসেবে আটকে রাখা হয়েছিল। এই অভিযোগ অস্বীকার করে উপপরিচালক বলেন, ‘এটি সম্পূর্ণ মিথ্যা। আইসিইউর বিল ছিল ৩৬ হাজার ৪০০ টাকা, যা মওকুফ করা হয়েছে। ১০ হাজার টাকা দিয়ে মৃত্যু কি ধামাচাপা দেওয়া যায়?’

ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৬ নভেম্বর ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি হন অভিজিৎ হাওলাদার। ১৮ নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর ২০ ও ২১ নভেম্বর ছাত্ররা হাসপাতাল অবরোধ করে এবং ব্যাপক ভাঙচুর চালায়।
.

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ন্যাশনাল মেডিকেলে শিক্ষার্থীর মৃত্যু, ৩ চিকিৎসক বরখাস্ত

সংবাদ প্রকাশের সময় : ০৬:০১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪