ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

সংবিধান সংস্কার: দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়ার প্রস্তাব বিএনপির

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:০৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ১৪২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া, উপ-প্রধানমন্ত্রী, উপ-রাষ্ট্রপতি, সংসদে উচ্চকক্ষ ও গণভোটের বিধান রাখাসহ সংবিধানের ৬২ জায়গায় সংশোধনী প্রস্তাব দিয়েছে বিএনপি।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে সংবিধান সংস্কারের বিষয়ে গঠিত সংস্কার কমিশনের কাছে নিজেদের প্রস্তাবনা জমা দেয় বিএনপি।

এর আগে, এ বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সংসদ ভবনে যান। তারা সংবিধান সংস্কার কমিশন প্রধান ড. আলী রিয়াজের নেতৃত্বাধীন কমিটির সঙ্গে সাক্ষাৎ করেন। আর বিএনপির নিজস্ব প্রস্তাবনা জমা দেয়।

পরে দলটির প্রস্তাবনার বিষয়ে বিফ্রিংয়ে সাংবাদিকদের জানান বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ। তার মতে, বিএনপির প্রস্তবনায় ব্যালেন্স অব পাওয়ারের কথা বলা হয়েছে। সংস্কার কমিটি সুপারিশ চূড়ান্ত করে সরকারকে দেবে। তারপর নির্বাচিত সরকার এসে এসব সংশোধন করবে।

অপরদিকে, আলী রিয়াজ বলেন, সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে আগামী সপ্তাহে সারাদেশে জরিপ করা হবে। গ্রাম থেকে শহর, তরুণ থেকে বৃদ্ধ সকলের মতামত নেয়া হবে।

উল্লেখ্য, আলী রীয়াজের নেতৃত্বাধীন সংবিধান সংস্কার কমিশন লিখিতভাবে সংবিধান সংস্কারের প্রস্তাব পাঠাতে রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করে। এই কমিশন ইতোমধ্যে বিশিষ্ট নাগরিকসহ অন্যান্য অংশীজনের সঙ্গে মতবিনিময় শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সংবিধান সংস্কার: দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়ার প্রস্তাব বিএনপির

সংবাদ প্রকাশের সময় : ০১:০৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪