ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সহজ শর্তে ঋণ পাবেন ক্ষুদ্র পোল্ট্রি খামারিরা: টুকু পাঁচ মাস পূর্তিতে সরকারের অর্জন তুলে ধরলেন প্রধানমন্ত্রীর মুখপাত্র যত ট্রলই হোক, সুশিক্ষা নিশ্চিতের পথ থেকে সরব না : শিক্ষামন্ত্রী কৃষক কার্ড বাস্তবায়নে মাঠে ডিএই, শুরু তথ্য সংগ্রহ ঝুট ব্যবসাসহ নানা অভিযোগ, এমপি বাচ্চুকে কারণ দর্শানোর নোটিশ ভূ-রাজনীতি নয়, অর্থনীতিই বাংলাদেশের বৈদেশিক নীতির মূল ভিত্তি : তথ্যমন্ত্রী পরিবেশবান্ধব প্রযুক্তিতে ইট উৎপাদনের ওপর জোর প্রধানমন্ত্রীর শহীদদের তালিকা নয়, জাতির স্মৃতি সংরক্ষণের লড়াই ভৈরব নদে গোসলে নেমে গৃহবধূ নিখোঁজ ডিম্বাশয়ের বার্ধক্যে লাগাম! আরও বেশি বয়স পর্যন্ত মা হতে পারবেন নারীরা

নড়াইলে মাদক মামলায় এক নারীর যাবজ্জীবন কারাদন্ড

নড়াইল প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ১০৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নড়াইলে মাদক মামলায় এক নারীকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ টাকা জরিমানা প্রদান করা হয়েছে। রোববার (২৪নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোঃ সাইফুল আলম এ দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্ত তাসলিমা বেগম সাতক্ষীরা জেলার সদর উপজেলার ছয়ঘুরিয়া গ্রামের মুকুল মোল্যার স্ত্রী। রায় ঘোষনার সময় দন্ডপ্রাপ্ত আসামী তাসলিমা বেগম পলাতক ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২০১৪ সালের ২৩ এপ্রিল বেলা পৌনে ১টার দিকে নড়াইল-যশোর বেনাপোল মহাসড়কের চাঁচড়া শিবতলা কালিমন্দিরের সামনে নড়াইলগামী যাত্রীবাহী বাস তল্লাশিকালে বাস থেকে নেমে তাসলিমা বেগম পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করে দেহ তল্লাশি করে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নড়াইল সদর থানায় মামলা দায়ের হয়। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক নুরুস সালাম সিদ্দিক তাসলিমার নামে আদালতে চার্জশীট দাখিল করেন।

নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নড়াইলে মাদক মামলায় এক নারীর যাবজ্জীবন কারাদন্ড

সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪