ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘরে বসেই মিলবে ড্রাইভিং লাইসেন্স—জেনে নিন পুরো প্রক্রিয়া ৩৫–৪০ কোটি টাকার সম্পত্তির মালিক চিত্রাঙ্গদা, ছবিপ্রতি পারিশ্রমিক কত? শিশুর সর্দি-কাশি দূষণ নাকি ভাইরাসের কারণে, বুঝবেন যেভাবে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ বা জব্দ হয় কীভাবে, প্রতিকার পাবেন কোথায়? সমবায়ের মাধ্যমে তৃণমূলের মানুষকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে হবে: প্রতিমন্ত্রী টুকু তারেক রহমানের নেতৃত্বে রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু তেঁতুলিয়ায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন রাজনৈতিক সমর্থনের প্রতিফলন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয়: প্রধানমন্ত্রী মালয়েশিয়ায় বিনা খরচে চাকরি, লটারিতে নির্বাচিত ৩০০ প্রথম ধাপে প্রায় এক হাজার ইউপিতে ভোট, থাকছে না ইভিএম

তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১৭ ডিগ্রিতে

পঞ্চগড় প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০১:৪৩:১৫ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪ ১৬১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শীতের আমেজ বইতে শুরু করেছে উত্তরের জেলা পঞ্চগড়ে। মাঝরাত থেকে সকাল ৯টা পর্যন্ত ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকে চারদিক।

শনিবার (১৬ নভেম্বর) পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, শুক্রবার (১৫ নভেম্বর) সকালে জেলার তেঁতুলিয়ায় ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। শনিবার (১৬ নভেম্বর) সকাল ছয়টায় ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস।

উত্তরের জেলা পঞ্চগড়ে শ্বেত শুভ্র কুয়াশার চাদর নিয়ে শীতকে আহবান জানাচ্ছে হেমন্ত। দিনে উত্তাপহীন ঝলমলে রোদ থাকলেও ভোর থেকে সকাল পর্যন্ত শ্বেতশুভ্র ভূষণে ঢাকা থাকছে গোটা জেলা। আমন ধান ক্ষেত আর সবুজ ঘাসের পাতায় জমে থাকা শিশির বিন্দুর বর্ণিল দৃশ্য নিয়ে উদিত রাঙা সকালে ভারী যানবাহনগুলো চলছে হেডলাইট জ্বালিয়ে।

স্থানীয়রা বলছেন, গত কয়েকদিন থেকে ভোর থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশার দেখা মিলছে। একই কারণে রাতে বেশ ঠাণ্ডা অনুভূত হওয়ায় গায়ে মোটা কাপড় ব্যবহার করছেন তারা।

এদিকে ঋতুর পালাবদলে প্রকৃতি তার আপন সৌন্দর্য ফুটিয়ে তুললেও জেলার শিশু ও বৃদ্ধদের অনেকেই আক্রান্ত হয়েছে ঠাণ্ডাজনিত রোগে। পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালের জরুরি বিভাগ জানিয়েছে প্রতিদিন পাঁচ শতাধিক রোগী বর্হিবিভাগে চিকিৎসা পরামর্শের জন্য আসে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১৭ ডিগ্রিতে

সংবাদ প্রকাশের সময় : ০১:৪৩:১৫ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪