ঢাকা ০৯:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সহজ শর্তে ঋণ পাবেন ক্ষুদ্র পোল্ট্রি খামারিরা: টুকু পাঁচ মাস পূর্তিতে সরকারের অর্জন তুলে ধরলেন প্রধানমন্ত্রীর মুখপাত্র যত ট্রলই হোক, সুশিক্ষা নিশ্চিতের পথ থেকে সরব না : শিক্ষামন্ত্রী কৃষক কার্ড বাস্তবায়নে মাঠে ডিএই, শুরু তথ্য সংগ্রহ ঝুট ব্যবসাসহ নানা অভিযোগ, এমপি বাচ্চুকে কারণ দর্শানোর নোটিশ ভূ-রাজনীতি নয়, অর্থনীতিই বাংলাদেশের বৈদেশিক নীতির মূল ভিত্তি : তথ্যমন্ত্রী পরিবেশবান্ধব প্রযুক্তিতে ইট উৎপাদনের ওপর জোর প্রধানমন্ত্রীর শহীদদের তালিকা নয়, জাতির স্মৃতি সংরক্ষণের লড়াই ভৈরব নদে গোসলে নেমে গৃহবধূ নিখোঁজ ডিম্বাশয়ের বার্ধক্যে লাগাম! আরও বেশি বয়স পর্যন্ত মা হতে পারবেন নারীরা

রাজশাহীতে মাসব্যাপী তাঁত বস্ত্র ও কুটির শিল্প মেলার উদ্বোধন

সোহরাব হোসেন সৌরভ, রাজশাহী
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৩৬:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ ১২৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাসব্যাপী তাঁত বস্ত্র ও কুটির শিল্প মেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে সাড়ে চারটায়  নগরভবনের গ্রীন প্লাজায় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবিএম শরীফ উদ্দিন প্রধান অতিথি থেকে ফিতাকেটে তাঁত বস্ত্র ও কুটির শিল্প মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

এ মেলায় ৬০টি স্টলের মধ্যে ক্রোকারিজ সামগ্রী, খাদ্য সামগ্রী, তাঁত বস্ত্র, গার্মেন্টস, ভ্যারাইটি সামগ্রী, গিফট কর্ণার, কুকারিজ সামগ্রী, থ্রি-পিস, খেলনা সামগ্রী ছাড়াও ছোট সোনামনিদের বিনোদনে নাগরদোলাসহ ৪টি রাইডস রয়েছে। মেলা প্রাঙ্গণ প্রতিদিন সকাল ১০টা হতে রাত ১০টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত করা হয়।  

উদ্বোধন শেষে ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎসাহিত করতে এমন মেলার আয়োজন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রাজশাহীর অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে এ ধরণের উদ্যোগ অব্যাহত রাখতে হবে। নারী উদ্যোক্তাদের সুযোগ সৃষ্টিতে এ ধরণের উদ্যোগ বিশেষ ভূমিকা রাখে। এর ফলে নিজেদের উৎপাদিত পণ্যের বাজার বিস্তৃতি লাভ করে। ক্ষুদ্র উদ্যোক্তারা শুধু নিজেদের নয় দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মামুন ডলার, মেলা আয়োজক কমিটির আহবায়ক মো. মেহেদী হাসান, যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম ফরহাদ, সদস্য শাহ আলম বাবু, রাজু চৌধুরী, জাহিদ হাসান পল্টুসহ বিভিন্ন স্টলের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাজশাহীতে মাসব্যাপী তাঁত বস্ত্র ও কুটির শিল্প মেলার উদ্বোধন

সংবাদ প্রকাশের সময় : ০৭:৩৬:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪