ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএসটিআইর নির্দেশ: বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহার প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা সহজ করতে নির্দেশ প্রধানমন্ত্রীর ‘চ্যাম্পিয়নশিপ রিং’, সংগ্রহ করতে পারবেন সমর্থকেরাও কোন বদঅভ্যাস ছাড়তে চান জয়া আহসান? জানালেন নিজেই ফ্যামিলি কার্ডে স্বচ্ছতা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে আবারও ভারী বৃষ্টির সতর্কতা, জলাবদ্ধতা ও বন্যার শঙ্কা অভিযোগের পাহাড়েও বহাল মাসহুরা, মানছেন না মন্ত্রণালয়ের নির্দেশ ইয়ামালের স্বপ্নের জীবনেতিহাস: অভিবাসী বস্তি থেকে বিশ্বজয়ের মঞ্চে রাজপথের রাজনীতি নাকি গণতান্ত্রিক প্রতিযোগিতা? বিশ্বের সবচেয়ে দামি ‘বাঁ পা’! মেসির বিমার অঙ্ক শুনলে চমকে যাবেন

গৌরনদীতে ন্যায্যমূল্যের পণ্যবিপনন কেন্দ্রে উদ্বোধন

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৫২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ ১৬৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিত্যপ্রয়োজনীয় পণ্য ও দ্রব্যমূল্যর বাজার নিয়ন্ত্রণে রাখতে বরিশালের গৌরনদীতে ন্যায্যমূল্যের পণ্য বিপনন কেন্দ্র ও কৃষক কর্নারের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার গৌরনদী ও টরকী বন্দর, মাহিলাড়া, বাটাজোর এবং সরিকল বাজারে একযোগে পণ্য বিপনন কেন্দ্র ও কৃষক কর্নারের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ আবু আব্দুল্লাহ খান।

উপজেলা নির্বাহী অফিসার বলেন, বাজারে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী আছেন। যারা সুযোগ বুঝে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম অতিরিক্ত মূল্যে বিক্রী করছে। তাই দ্রব্য মূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে ন্যায্যমূল্যের পণ্য বিপনন কেন্দ্র ও কৃষক কর্নার উদ্বোধন করা হয়। এসব কেন্দ্র থেকে ক্রেতারা প্রতিদিন সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত ন্যায্যমূল্যে আলু, পেয়াজ, ডিম ক্রয় করতে পারবেন। পাশাপাশি কৃষক কর্নারের মাধ্যমে প্রান্তিক কৃষকরা তাদের উৎপাদিত শাকসবজি সরাসরি ক্রেতাদের কাছে বিক্রী করতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজিব হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সেকেন্দার শেখ, মডেল থানার ওসি মোঃ ইউনুস মিয়া, প্রাণি স¤প্রসারণ কর্মকর্তা ডা. আরিফ হোসেন সহ ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গৌরনদীতে ন্যায্যমূল্যের পণ্যবিপনন কেন্দ্রে উদ্বোধন

সংবাদ প্রকাশের সময় : ০৬:৫২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪