ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাদির সার্বিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে টাঙ্গাইলে বিএনপি’র বিক্ষোভ তারেক রহমানের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই জুলাই অভ্যুত্থান নস্যাতের ষড়যন্ত্র ‍রুখতে ঐক্যের ডাক রাজনৈতিক দলগুলোর নওগাঁ ইউনাইটেড প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হাদিকে গুপ্ত বাহিনী-নিষিদ্ধ বাহিনী হামলা করেছে ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ নির্বাচন কমিশনের নির্দেশে যশোরে ব্যানার-ফেস্টুন অপসারণ শুরু লক্ষ্মীপুরে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, সর্বোত্তম চিকিৎসার আশ্বাস

পিয়াল হত্যা: ছাত্রদল নেতাসহ দুই আসামি গ্রেফতার

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৩৫:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪ ১৫৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরের ঝিকরগাছার পিয়াল হত্যা মামলার আসামি ছাত্রদল নেতা শামীম ও মেহেদীকে গ্রেফতার করেছে র‍্যাব। সোমবার (১১ নভেম্বর) রাতে খুলনার চুকনগর ও ঝিনাইদের মহেশপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার সকালে যশোর র্যাব ক্যাম্পে এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃত শামীম রেজা (৩২) যশোরের ঝিকরগাছা উপজেলার মোবারকপুর গ্রামের কামারুল ইসলামের ছেলে ও মেহেদী হাসান (২৪) একই গ্রামের নজরুল ইসলাম নজুর ছেলে।

র‍্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক (ভারপ্রাপ্ত) জানান, যশোরের ঝিকরগাছা উপজেলার মোবারকপুর গ্রামের কিতাব আলীর ছেলে পিয়াল হাসান গত ৯ নভেম্বর দুপুর ১টার দিকে ঝিকরগাছা বাজারে কাজ শেষে বাড়ির ফিরছিলেন। পথিমধ্যে মিতালী সিনেমা হল রোডে পৌঁছালে দুর্বৃত্তরা পিয়ালকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। এ সময় পিয়াল দৌড়ে ঝিকরগাছা পাইলট বালিকা বিদ্যালয়ে অবস্থান নেয়। এসময় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

এ ঘটনায় পিয়ালের পিতা বাদী হয়ে ঝিকরগাছা থানায় ছাত্রদল নেতা শামীমসহ ১০ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। হত্যায় জড়িত আসামিদের গ্রেফতারে র‍্যাব ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় র‍্যাবের দুটি টিম গতকাল সোমবার গভীর রাতে খুলনার চুকনগর এলাকায় অভিযান চালিয়ে আসামি শামীমকে ও ঝিনাইদহের মহেশপুর এলাকায় অভিযান চালিয়ে মেহেদিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিদের ঝিকরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, পিয়ালের বাড়ি ও আসামিদের বাড়ি পাশাপাশি। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক ও সামাজিক বিরোধ চলে আসছিল। যার জের ধরে হত্যাকান্ড ঘটানো হয়েছে। হত্যাকান্ডের সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পিয়াল হত্যা: ছাত্রদল নেতাসহ দুই আসামি গ্রেফতার

সংবাদ প্রকাশের সময় : ১০:৩৫:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪