জয়পুরহাটে শ্বশুর বাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
- সংবাদ প্রকাশের সময় : ০৬:০৬:২০ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪ ১০৯ বার পড়া হয়েছে
জয়পুরহাটের কালাইয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় শাহিনুর রহমান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
নিহত শাহিনুর রহমান বগুড়ার মহাস্থানগড় নামা বাজার এলাকার মৃত ছানাউল্লা প্রামানিকের ছেলে ।
নিহত বোন সুমনা আক্তার জানান, তার ভাই এক বছর আগে কালাই উপজেলার পুনট ইউনিয়নের জগডম্বুর গ্রামের আপলা পাড়ার জিয়াউর রহমানের মেয়েকে বিয়ে করেন। ৬নভেন্বর বুধবার ভোরে তার শশুর বাড়ি থেকে নিজ বাড়িতে যাওয়ার পথে বাঁশের ব্রীজ কলিং ফুড প্রসেসিং হিমাগারের পূর্ব পাশে সড়ক দুর্ঘটনায় নিহত হয়।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান জানান, বুধবার ভোর ৫ টার দিকে জয়পুরহাট- মোকামতলা হাইওয়ে রোডের পুনট বাঁশের ব্রীজ কলিং ফুড প্রসেসিং হিমাগারের পূর্ব পাশে নিহত শাহীনুর রহমানের মৃতদেহ এবং তার একটি মোটরসাইকেল পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে তাৎক্ষণিকভাবে কালাই থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং মৃত্য ব্যাক্তিকে থানায় নিয়ে আসে। পোস্টমর্টেম রিপোর্ট শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।


























