ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিশুদের অতিরিক্ত স্ক্রিন-টাইম কি বাড়াচ্ছে হৃদ্‌রোগের ঝুঁকি? নাশকতার রাজনীতি গণতন্ত্রের জন্য হুমকি মাথা ঘোরা ও শরীর দুর্বল? রক্তে সোডিয়াম কমার পেছনে থাকতে পারে ৫ কারণ পাঁচ দিনের পূর্বাভাস: কমতে পারে তাপমাত্রা, লঘুচাপের সম্ভাবনা সরকারি ব্যয়ে লাগাম, গাড়ি কেনা ও বিদেশে প্রশিক্ষণ বন্ধ এরদোয়ানের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে দুই দফা অভিযানে সাড়ে ১১ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২ যশোরে প্রাইভেটকারে লুকানো ৬ হাজার ইয়াবা উদ্ধার, আটক মাদক কারবারি ষষ্ঠ-দ্বাদশ শ্রেণিতে যুক্ত হচ্ছে এআই শিক্ষা, নতুন পাঠ্যক্রম ২০২৭ সালে ডেঙ্গুর হটস্পট ঝালকাঠি শহরের ৯ এলাকা, বাড়ছে উদ্বেগ

অক্টোবরে রেমিট্যান্স এলো ২৩০ কোটি ডলার

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৪৩:২১ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪ ১৪৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি অর্থবছরের অক্টোবরে দেশে ২৩০ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। রোববার (৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, অক্টোবরে দেশে রেমিট্যান্স এসেছে ২৩০ কোটি মার্কিন ডলার। অন্যদিকে গত সেপ্টেম্বর মাসে ২৪০ কোটি ৪৭ লাখ ৯০ হাজার মার্কিন ডলার রেমিটেন্স এসেছিল। সেই হিসেবে অক্টোবরে রেমিট্যান্স প্রবাহ কমেছে। গত মাসে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৭ কোটি ৬৬ লাখ ডলার।

গত বছরের অক্টোবরে ১৯৭ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল। সে হিসাবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ১৬ দশমিক ৭৫ শতাংশ।

সংশ্লিষ্টদের মতে, সম্প্রতি দুটি কারণে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। তা হলো, আমদানি বিলের আন্ডার-ইনভয়েসিং হ্রাস পাওয়া ও হুন্ডির মতো অনানুষ্ঠানিক মাধ্যমে লেনদেন অনেকটা কমে যাওয়া।

গত জুলাইতে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে ব্যাংকিং কার্যক্রম থমকে যায়। হুন্ডিতে লেনদেন বাড়তে থাকে। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর গত আগস্টের শেষ দিকে ২০০ কোটি ডলারের বেশি রেমিটেন্স আসে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অক্টোবরে রেমিট্যান্স এলো ২৩০ কোটি ডলার

সংবাদ প্রকাশের সময় : ০৬:৪৩:২১ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪