ঢাকা ০৬:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএসটিআইর নির্দেশ: বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহার প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা সহজ করতে নির্দেশ প্রধানমন্ত্রীর ‘চ্যাম্পিয়নশিপ রিং’, সংগ্রহ করতে পারবেন সমর্থকেরাও কোন বদঅভ্যাস ছাড়তে চান জয়া আহসান? জানালেন নিজেই ফ্যামিলি কার্ডে স্বচ্ছতা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে আবারও ভারী বৃষ্টির সতর্কতা, জলাবদ্ধতা ও বন্যার শঙ্কা অভিযোগের পাহাড়েও বহাল মাসহুরা, মানছেন না মন্ত্রণালয়ের নির্দেশ ইয়ামালের স্বপ্নের জীবনেতিহাস: অভিবাসী বস্তি থেকে বিশ্বজয়ের মঞ্চে রাজপথের রাজনীতি নাকি গণতান্ত্রিক প্রতিযোগিতা? বিশ্বের সবচেয়ে দামি ‘বাঁ পা’! মেসির বিমার অঙ্ক শুনলে চমকে যাবেন

জয়পুরহাটে  ২৪ দিনেও উদ্ধার হয়নি নিখোঁজ শিশু 

জয়পুরহাট প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:২৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ ১০৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জয়পুরহাটে নিখোঁজের ২৪ দিনেও উদ্ধার হয়নি নবম শ্রেণীর শিক্ষার্থী শিশু সোয়ায়েব হোসেন সিহাব (১৫)। সিহাব জয়পুরহাট সদর উপজেলার পালি গ্রামের  ইলেকট্রিক মিস্ত্রি সোহেল রানার ছেলে ও জয়পুরহাট সরকারি টেকনিক্যাল এন্ড কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী। 

নিখোঁজ সিহাবের সন্ধান পেতে  ৩১অক্টোবর   বৃহস্পতিবার দুপুরে  জয়পুরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন সিহাবের বাবা সোহেল রানা ও মা লাকি বেগম। 

 এ সময় উপস্থিত ছিলেন সিহাবের  নানা আব্দুস সালাম,  দুই খালা সেলিনা আক্তার ও পারু আক্তারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।  

সিহাবের বাবা ও মা লিখিত বক্তব্যে জানান, তাদের একমাত্র সন্তান  সিহাবকে  লেখাপড়ার সুবিধার্থে জয়পুরহাট শহরের একটি ছাত্রাবাসে রেখে লেখাপড়া করাচ্ছিলেন।

এ অবস্থায়  গত ৭ অক্টোবর রাত ১২ টার পর সিহাব কাউকে কিছু না বলে ছাত্রাবাস থেকে বের হয়ে আর ফিরে যায়নি বলে তারা জেনেছেন।  অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া  না গেলে জয়পুরহাট সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। 

সংবাদ সম্মেলনে  বুক চাপড়িয়ে  আহাজারি  করে লাকি বেগম বলেন , ” আমার একটাই ছেলে সিহাব, আপনারা আমার বাবাকে আমার বুকে এনে দেন।  ”  

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন জানান,  নিখোঁজ শিশুটিকে উদ্ধারের জন্য ইতিমধ্যে ফুটেজ সংগ্রহ করা হয়েছে ও তথ্য  প্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে।  অচিরে শিশুটিকে উদ্ধারের সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে বলেও জানান ওসি। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জয়পুরহাটে  ২৪ দিনেও উদ্ধার হয়নি নিখোঁজ শিশু 

সংবাদ প্রকাশের সময় : ০৪:২৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪