ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইমন হত্যা মামলায় বাদ পড়া ৩৯ আসামিকে ফের অন্তর্ভুক্তের নির্দেশ দুদকের মামলার আসামিরা ডিজি আব্দুর রহিমের ছত্রচ্ছায়ায় হোটেল রুমে গোপন ক্যামেরা শনাক্ত করবেন যেভাবে, জেনে নিন ৬ উপায় ফাইনাল শেষে মারামারি, আর্জেন্টিনার জন্য কী শাস্তি অপেক্ষা করছে? মোদী সরকারকে চাপে ফেলতে শম্ভু সীমান্তে কৃষকদের ঢল এআই ক্যামেরায় এবার সিট বেল্ট ও ফোনে কথা বললেও মামলা মন্ত্রিসভায় রদবদলের ইঙ্গিত, সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর: জাহেদ উর রহমান ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন জামায়াত এমপির দ্বিতীয় স্ত্রী ও শ্বশুর এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী মামলার আগে মীমাংসা, বিচারপ্রার্থীদের স্বস্তিতে নতুন ব্যবস্থা

ছাত্র আন্দোলনে আহত ২৪৫ যোদ্ধা পেলেন অর্থ সহায়তা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:১৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪ ১২৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে এখন পর্যন্ত ২৪৫ জন আহত যোদ্ধাকে দুই কোটি ৪১ লাখ টাকা দেওয়া হয়েছে। ছাত্র-জনতা অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক এবং ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইল থেকে এ তথ্য জানিয়েছেন।

ফেসবুকে লেখেন, গতকাল পর্যন্ত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে ঢাকা মেডিক্যাল, সিএমএইচ, বিএসএমএমইউ, নিটোর, চক্ষু ইন্সটিটিউট, ট্রমা সেন্টার, সিআরপি সাভারসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা ২৪৫ জন আহত যোদ্ধাকে ২কোটি ৪১ লাখ ৩৮ হাজার ৬৮৫ টাকা আর্থিক সহযোগিতা পৌঁছে দেওয়া হয়েছে ৷ এখন স্বচ্ছ ভ্যারিফিকেশনের জন্য কিছুটা সময় বেশি লাগলেও খুব দ্রুত সময়ের মধ্যে ভ্যারিফিকেশন শেষ করে সকল আহত যোদ্ধাদের কাছে আর্থিক সহযোগিতা পর্যায়ক্রমে পৌঁছে দেয়া হবে৷

তিনি আরও বলেন, প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকায় ভুয়া মুক্তিযোদ্ধারা প্রবেশ করে সেই তালিকাকে যেমন প্রশ্নবিদ্ধ করেছিল, বিতর্কের মুখে ফেলেছিল, সেই অভিজ্ঞতা আমরা আমাদের ২৪ এর অভ্যুত্থানের যোদ্ধাদের সাথে হতে দিতে চাই না ৷ তাই ভ্যারিফিকেশনে আমরা সর্বোচ্চ জোর দিচ্ছি ৷

পাশাপাশি আগামী ৪ দিনের মধ্যে প্রথম ধাপে ২০০ শহীদ পরিবারকে আমাদের ফাউন্ডেশন থেকে আর্থিক সহযোগিতা পৌঁছে দেব।

ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রেক্ষাপটে গঠিত ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এর সভাপতি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আর সাধারণ সম্পাদক সারজিস আলম। আর আন্দোলনে নিহত মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে করা হয়েছে প্রধান নির্বাহী কর্মকর্তা। যাকে প্রথম বৈঠকে ফাউন্ডেশনের সেক্রেটারি করার সিদ্ধান্ত হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ছাত্র আন্দোলনে আহত ২৪৫ যোদ্ধা পেলেন অর্থ সহায়তা

সংবাদ প্রকাশের সময় : ০৬:১৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪