ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সহজ শর্তে ঋণ পাবেন ক্ষুদ্র পোল্ট্রি খামারিরা: টুকু পাঁচ মাস পূর্তিতে সরকারের অর্জন তুলে ধরলেন প্রধানমন্ত্রীর মুখপাত্র যত ট্রলই হোক, সুশিক্ষা নিশ্চিতের পথ থেকে সরব না : শিক্ষামন্ত্রী কৃষক কার্ড বাস্তবায়নে মাঠে ডিএই, শুরু তথ্য সংগ্রহ ঝুট ব্যবসাসহ নানা অভিযোগ, এমপি বাচ্চুকে কারণ দর্শানোর নোটিশ ভূ-রাজনীতি নয়, অর্থনীতিই বাংলাদেশের বৈদেশিক নীতির মূল ভিত্তি : তথ্যমন্ত্রী পরিবেশবান্ধব প্রযুক্তিতে ইট উৎপাদনের ওপর জোর প্রধানমন্ত্রীর শহীদদের তালিকা নয়, জাতির স্মৃতি সংরক্ষণের লড়াই ভৈরব নদে গোসলে নেমে গৃহবধূ নিখোঁজ ডিম্বাশয়ের বার্ধক্যে লাগাম! আরও বেশি বয়স পর্যন্ত মা হতে পারবেন নারীরা

গভীর রাতে মাদক সেবন, পাবিপ্রবির ৪ শিক্ষার্থী আটক

মাসুদ রানা, পাবনা
  • সংবাদ প্রকাশের সময় : ০২:৫৮:২৪ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪ ১১৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে গভীর রাতে মাদকসেবনের অভিযোগে চার ছাত্রকে হাতেনাতে আটক করেছে হলের শিক্ষার্থীরা। শনিবার (২৬ অক্টোবর) রাত দেড়টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের বি-ব্লকের ৫ তলার ছাদের ওপর এই ঘটনা ঘটে।

অভিযুক্ত চার শিক্ষার্থী হলো- ২০১৮-১৯ শিক্ষাবর্ষের বাঁধন কুমার চট্টোপাধ্যায়, ২০১৯-২০ শিক্ষাবর্ষের সাদমান রাব্বী ও আসাদ হোসেন, ২০২০-২১ শিক্ষাবর্ষের শোভন বিশ্বাস। এরা সকলেই বিশ্ববিদ্যালয়ের নগর ও উন্নয়ন পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, রাতে হলে নগর ও উন্নয়ন পরিকল্পনা বিভাগের শিক্ষার্থীরা সিনিয়র জুনিয়র মিলে হলে পিকনিকের আয়োজন করেন। রাত ১টার দিকে পাঁচজন ছাত্র হলের ছাদে যায় মাদক সেবন করতে।

এরপর রাত দেড়টার দিকে হলের দুইজন শিক্ষার্থী মাদকের গন্ধ পেয়ে ছাদে যান। গিয়ে দেখেন পাঁচজন ছাত্র ছাদে মাদক সেবন করছে। এরপর তাদের ধরতে গেলে নয়ন খান নামে নগর ও উন্নয়ন পরিকল্পনা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্র পালিয়ে যায়। পরে ওই চার শিক্ষার্থীকে হলের ৪২০ নাম্বার রুমে এনে জিজ্ঞাসাবাদ করলে তারা মাদক সেবনের অভিযোগটি স্বীকার করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গভীর রাতে মাদক সেবন, পাবিপ্রবির ৪ শিক্ষার্থী আটক

সংবাদ প্রকাশের সময় : ০২:৫৮:২৪ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪