ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএসটিআইর নির্দেশ: বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহার প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা সহজ করতে নির্দেশ প্রধানমন্ত্রীর ‘চ্যাম্পিয়নশিপ রিং’, সংগ্রহ করতে পারবেন সমর্থকেরাও কোন বদঅভ্যাস ছাড়তে চান জয়া আহসান? জানালেন নিজেই ফ্যামিলি কার্ডে স্বচ্ছতা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে আবারও ভারী বৃষ্টির সতর্কতা, জলাবদ্ধতা ও বন্যার শঙ্কা অভিযোগের পাহাড়েও বহাল মাসহুরা, মানছেন না মন্ত্রণালয়ের নির্দেশ ইয়ামালের স্বপ্নের জীবনেতিহাস: অভিবাসী বস্তি থেকে বিশ্বজয়ের মঞ্চে রাজপথের রাজনীতি নাকি গণতান্ত্রিক প্রতিযোগিতা? বিশ্বের সবচেয়ে দামি ‘বাঁ পা’! মেসির বিমার অঙ্ক শুনলে চমকে যাবেন

যশোরে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:২৮:০৬ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪ ১৩১ বার পড়া হয়েছে

Oplus_0

বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরে সাগর হোসেন হত্যামামলার আসামি তরিকুল ইসলামকে (৪৬) গ্রেফতার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৬ অক্টোবর ) সকালে সদর উপজেলার চাঁদপুর গ্রামে অভিযান চালিয়ে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা তাকে গ্রেফতার করে।

তরিকুল সদর উপজেলার চাঁদপুর গ্রামের মৃত উজির আলীর ছেলে।

এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তরিকুল ইসলামকে শনিবার যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৬ যশোরের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক ফ্লাঃ লেঃ মোঃ রাসেল।

সাগর হত্যাকান্ডে জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

র‌্যাব ৬ যশোর কম্পানী কমান্ডার মো. রাসেল জানান, গত ৭ অক্টোবর বিকেলে সদর উপজেলার ভেকটুটিয়া বাজারে কিছু দুর্বৃত্ত সাগর হোসেনকে (৩৪) জিআই পাইপ, লাঠি, হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে। সাগর বালু ও মাটি ব্যবসায়ী ছিলেন। এই ব্যবসাকে কেন্দ্র করে বেশ কয়েকজনের সাথে তার দ্বন্দ্ব চলছিল।

সাগর হত্যার ব্যাপারে তার ভাই বাদী হয়ে যশোর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।এই মামলাটি পুলিশের পাশাপাশি র‌্যাবও ছায়া তদন্ত করছিল। গোপন সুত্রে খবর পেয়ে তরিকুলকে আটক করত সক্ষম হন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যশোরে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

সংবাদ প্রকাশের সময় : ০৯:২৮:০৬ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪