ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টার সাথে সেনাপ্রধানের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:১০:১৪ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪ ১২৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শনিবার (২৬ অক্টোবর) প্রধান উপদেষ্টার কার্যালয় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন সেনাপ্রধান।

এর আগে যুক্তরাষ্ট্র ও কানাডা সফর শেষে গতকাল শুক্রবার দেশে ফেরেন তিনি।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বৈঠকে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান উপদেষ্টাকে তার সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ও কানাডা সফর সম্পর্কে অবহিত করেন।

এর আগে ১৫ অক্টোবর সরকারি সফরে যুক্তরাষ্ট্র ও কানাডায় যান সেনাপ্রধান। সফর শেষে শুক্রবার সেনাপ্রধান দেশে ফেরেন।

সফরকালে তিনি জাতিসংঘ সদর দপ্তরে শান্তিরক্ষা মিশনের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, যুক্তরাষ্ট্রের সেনাপ্রধানসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং কানাডার উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রধান উপদেষ্টার সাথে সেনাপ্রধানের সাক্ষাৎ

সংবাদ প্রকাশের সময় : ০৩:১০:১৪ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪