ঢাকা ১০:২৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটির চেয়ারম্যান হলেন তামিম ইকবাল বিশ্বকাপ ফাইনালে হাফটাইম শো, দীর্ঘ বিরতিতে প্রশ্ন ফুটবলারদের প্রস্তুতি নিয়ে বিতর্কের কেন্দ্রেও আকাশছোঁয়া আয়, ফিফা সভাপতির বেতন কত? শাহবাগের অবরোধ প্রত্যাহার, শিক্ষার্থীদের আলটিমেটাম বাজেট অধিবেশনের সমাপ্তি, পাস হয়েছে ১০টি সরকারি বিল মুক্তিযুদ্ধে শহিদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নে কাজ চলছে: প্রধানমন্ত্রী তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষাব্যবস্থার পুনর্গঠন হবে: মাহদী আমিন মানব পাচার ও চোরাচালান দমনে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই গণহত্যায় জড়িত কাউকে ছাড় নয়: চিফ প্রসিকিউটর

ডাকাতির মামলায় ৫ জনের যাবজ্জীবন

সুজন কুমার মন্ডল, জয়পুরহাট
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:২০:০২ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪ ১১৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জয়পুরহাট সদরের ভাদসা এলাকায় এক যুগ আগে ডাকাতির ঘটনায় দায়ের করা মামলায় ৫ আসামির যাবজ্জীবন দিয়েছেন আদালত। সেই সাথে আরেকটি ধারায় ৭ বছরের কারাদণ্ড দেয়া হয়। এই মামলায় তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তা অনাদায়ে আরও ২ বছরের কারাদণ্ড দেয়া হয়।

বুধবার (২৩ অক্টোবর) জয়পুরহাট জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো: নুরুল ইসলাম এ রায় দেন। কোর্ট ইন্সপেক্টর আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেন।

সাজাপ্রাপ্তরা হলো- মো: ফজলু, মো: তাজেল, মুকুল হোসেন, আনোয়ার হোসেন ও মিঠুন হোসেন। এদের মধ্যে ফজলু, আনোয়ার ও মিঠুনকে পলাতক দেখানো হয়েছে।

জানা গেছে, গত ২০১২ সালের ২০ ফেব্রুয়ারি রাতে সদরের ভাদসা এলাকার গোলাম মাহমুদ মন্ডলের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদল তার স্ত্রী জেবু আরা তাসলিমাকে মারধর করে। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ঘটনার সময় গোলাম মাহমুদের ছেলেমেয়েকে বেধে রাখা হয়। পরে ডাকাতদল স্বর্ণালংকার, নগদ টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় গোলাম মাহমুদ বাদি হয়ে ঘটনার পরেরদিন ৬ জনকে আসামি করে সদর থানায় মামলা করেন।

এ মামলার তদন্তের দায়িত্ব পান থানার তৎকালীন ইন্সপেক্টর (তদন্ত) খায়রুল বাশার। তিনি তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে ২০১৩ সালের ২০ ফেব্রুয়ারি অভিযোগপত্র দাখিল করেন। মামলা চলাকালে এক নম্বর আসামি মারা যাওয়ায় তাকে অব্যহতি দেওয়া হয়। এরপর দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ আদালত এই রায় ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ডাকাতির মামলায় ৫ জনের যাবজ্জীবন

সংবাদ প্রকাশের সময় : ০৫:২০:০২ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪