ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্কুল ফিডিংয়ের রুটি-ডিম খেয়ে চাঁপাইনবাবগঞ্জে ১২ শিশু অসুস্থ ভিমরুলীর ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ, পরিবেশ সুরক্ষায় ডাস্টবিন বিতরণ আগের সরকারের ১,৩০০ প্রকল্পে চলছে যাচাই-বাছাই: অর্থমন্ত্রী প্রয়োজনে জীবন দেব, তবু দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বে আপস নয়: মির্জা ফখরুল গোসল করতে নেমে পুকুরে ডুবে নাতি-নাতনিসহ বৃদ্ধের মৃত্যু দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন, মিলছে না কারামুক্তি বিপিসির একচ্ছত্র আধিপত্য শেষ হচ্ছে: জ্বালানি বাজারে আসছে বেসরকারি খাত হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,০৯৮ চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধি চূড়ান্ত প্রতারণার মামলায় বিদিশার জামিন, হাইকোর্টে মিলল স্বস্তি

সান্তাহারের মাদক সম্রাজী শুটকি গ্রেপ্তার

আবু বকর সিদ্দিক বক্কর, আদমদীঘি (বগুড়া)
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৩৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪ ১৪৪ বার পড়া হয়েছে

Oplus_131072

বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়ার আদমদীঘি উপজেলা সান্তাহারে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদক ব্যাবসায়ী এবং পরোয়ানা ভুক্ত আসামি শুটকিকে গ্রেপ্তার করেছে সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির সদস্যরা।

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত রহিমা বেগম শুটকি (৪২) আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের চা-বাগান মহল্লার নজরুল ইসলামের স্ত্রী।

এ বিষয়ে সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বকুল হোসেন বলেন, মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৮টার সময় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে একাধিক মাদক মামলার পরোয়ানা ভুক্ত আসামি এবং মাদক ব্যাবসায়ী শুটকিকে সান্তাহার পৌর শহরের নতুন বাজার এলাকা থেকে মাদক বিক্রয়ের সময় গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার শরীর তল্লাশি করে ২৫০ গ্রাম গাঁজা এবং ২০০ পিচ নেশা জাতীয় নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত শুটকির বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে তাকে আদালততের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় শতাধিক মাদক মামলা আছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সান্তাহারের মাদক সম্রাজী শুটকি গ্রেপ্তার

সংবাদ প্রকাশের সময় : ০৪:৩৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪