ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাউফলে জামায়াত প্রার্থীর মিছিলে বিএনপির হামলা, ওসির প্রত্যাহার দাবি নির্বাচনী প্রচারণা ১০ ফেব্রুয়ারি শেষ, ভোট ১২ তারিখ প্রাথমিক শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, দেখুন তালিকা এনডিইউবি ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা জিতল ইংলিশ বিচার ও বৈষম্যহীন রাষ্ট্র গড়ার অঙ্গীকার নাহিদ ইসলামের টাঙ্গাইলে শহীদ জগলুর ৩৯তম শাহাদত বার্ষিকী পালিত নির্বাচনে এমএফএস লেনদেনে কড়াকড়ি, সর্বোচ্চ হাজার টাকা পাঠানো যাবে মাতৃত্ব সুরক্ষায় ছয় মাসের বেতনসহ ছুটি দেবে বিএনপি সুশাসন প্রতিষ্ঠায় নতুন দিকনির্দেশনা দিল ইসলামী আন্দোলন দেশে প্রথম এমভিএনওভিত্তিক ট্রিপল প্লে সেবা চালু করল বিটিসিএল

অস্ত্রের মুখে মা-মেয়েকে জিম্মি করে স্বর্নালংকার-টাকা লুট

বরগুনা প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৩৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪ ১১০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মা-মেয়েকে অস্ত্রের মুখে জিম্মি করে মালায়েশিয়া প্রবাসীর বাসায় ডাকাতি করে ২১ ভরি স্বর্নালংকার ও নগদ ৪৬ হাজার ৫’শ টাকা নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রবাসী মিজানুর রহমানের স্ত্রী উম্মে হানি এমন অভিযোগ করেছেন। ঘটনা ঘটেছে সোমবার (২১ অক্টোবর) রাতে আমতলী পৌর শহরের মহিলা কলেজ সড়কে।

জানাগেছে, আমতলী পৌর শহরের মহিলা কলেজ সড়কে সোমবার দিবাগত রাতে ৭-৮ জনের ডাকাত দল মালায়েশিয়া প্রবাসী মোঃ মিজানুর রহমানের দোতালা বাসার রান্না ঘরের গ্রিল কেটে প্রবেশ করে। অন্ত্রের মুখে প্রবাসীর স্ত্রী উম্মে হানি ও মেয়ে জোহাকে জিম্মি করে। পরে ঘরে থাকা ২১ ভরি স্বর্নালংকার ও নগদ ৪৬ হাজার ৫’শ টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে প্রবাসীর স্ত্রী উম্মে হানি থানায় অভিযোগ দিয়েছেন।

প্রবাসীর স্ত্রী উম্মে হানি বলেন, রাত সোয়া দুইটার দিকে দোতালা ভবনের রান্না ঘরের গ্রিল কেটে ৭-৮ জন ডাকাত দল ঘরে প্রবেশ করে। অস্ত্রের মুখে আমাকে ও আমার মেয়েকে জিম্মি করে। পরে ঘরে থাকা ২১ ভরি স্বর্নালংকার ও নগদ ৪৬ হাজার ৫’শ টাকা নিয়ে গেছে।

আমতলী থানার ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার চেষ্টা অব্যহত আছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অস্ত্রের মুখে মা-মেয়েকে জিম্মি করে স্বর্নালংকার-টাকা লুট

সংবাদ প্রকাশের সময় : ০৪:৩৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪