ঢাকা ০৪:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিকেলে হাসপাতাল থেকে ফিরোজায় ফিরবেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:২৪:২৪ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষা শেষে হাসপাতাল থেকে বাসভবন ফিরোজায় ফিরবেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশান-২ এর বাসভবনে ফিরবেন তিনি।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাতে বিষয়টি নিশ্চিত করেছেন চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।

এর আগে, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ১১ সেপ্টেম্বর দিবাগত রাত পৌনে ২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয় খালেদা জিয়াকে। কিডনি জটিলতা, ডায়াবেটিসসহ নানা রোগে আক্রান্ত সাবেক এই প্রধানমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিকেলে হাসপাতাল থেকে ফিরোজায় ফিরবেন খালেদা জিয়া

সংবাদ প্রকাশের সময় : ০১:২৪:২৪ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪