ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশের জন্য নতুন কূটনৈতিক ছাড়, রুশ জ্বালানি আমদানি চলবে ৬০ দিন একটি পাখির দু’টি ডানা নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ, চূড়ান্ত পর্যায়ে মোকামতলা জয়পুরহাটে মিথ্যা মামলার অভিযোগ: জামায়াত নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন বেশি নুনে কিডনির ক্ষতি! দিনে কতটা খাওয়া নিরাপদ জানেন? আজ ফুলবাড়ীর আঁখিরা গণহত্যা দিবস: ১৯৭১-এর বর্বরতার নির্মম স্মৃতি নির্বাচন নিয়ে বিএনপির বিরুদ্ধে ‘প্রতারণার’ অভিযোগ জামায়াত আমিরের সবজিতে আগুন, তেলে সংকট—স্বস্তি শুধু মুরগির দামে কালবৈশাখীর আভাস: ঢাকাসহ ৬ বিভাগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, হত্যায় জড়িত সন্দেহ দুই ভাইকে পিটিয়ে হত্যা

রানীনগর উচ্চ বিদ্যালয়ের অনিয়ম-বিশৃংখলার অভিযোগে বিক্ষোভ

ফেরদৌস সিহানুক (শান্ত), চাঁপাইনবাবগঞ্জ
  • সংবাদ প্রকাশের সময় : ০২:৪৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ ১৩০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রানীনগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও বিশৃংখলার অভিযোগ এনে বিক্ষোভ মিছিল-মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকের ব্যানারে প্রতিষ্ঠানটির প্রধান ফটকের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিলটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে মানববন্ধনে মিলিত হয়।

ঘণ্টাব্যাপি চলা মানববন্ধনে বক্তব্য দেন, প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক আবদুল জাব্বার, সহকারী শিক্ষক কামাল উদ্দিন, ওহাব আলী, রিপনন্নাহার, বিশারত আলী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আল বশরী সোহানসহ বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা।

বক্তারা- বিদ্যালয়ের প্রধান ফটক থেকে শিক্ষার্থীরা বের হলে ইভটিজিংয়ের শিকার হলেও ব্যবস্থা নেয়নি প্রধান শিক্ষক। এমনকি বিদ্যালয়ের বাগান, জমি, দোকানঘর, ও হাটবাজারের টেন্ডারের বিষয়ে নিয়মনীতি তোয়াক্কা করেন না। এছাড়া প্রধান শিক্ষকের বিভিন্ন অনিয়ম-দুর্নীতি ও বিশৃংখলার অভিযোগ তুলে পদত্যাগের দাবি জানান। একই সঙ্গে সাবেক সভাপতি আবদুর রহিম বাবুর বিরুদ্ধে অফিস কক্ষে শিক্ষক-শিক্ষার্থী উপর হামলা ও হুমকির অভিযোগ এনে তার বিচার দাবি করেন বক্তারা।

এ সময় কয়েক শতাধিক শিক্ষার্থী, অভিভাবক, সহকারী শিক্ষক, এলাকাবাসী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তবে প্রধান শিক্ষক ও সাবেক সভাপতি অভিযোগটি অস্বীকার করে বলেন, সেগুলো মিথ্যা ও ভিত্তিহীন। জোর করে দোষ চাপানোর চেষ্টা করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আফতাবুজ্জামান আল-ইমরান জানান, ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রানীনগর উচ্চ বিদ্যালয়ের অনিয়ম-বিশৃংখলার অভিযোগে বিক্ষোভ

সংবাদ প্রকাশের সময় : ০২:৪৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪