ইসলামপুরে আগুনে পুড়ল বসতঘর, ব্যাপক ক্ষয়ক্ষতি
- সংবাদ প্রকাশের সময় : ০৮:১১:৪০ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪ ১১৩ বার পড়া হয়েছে
জামালপুরের ইসলামপুর আগুনে লেগে বসতঘর ও আসবাবপত্র ভস্মিভূত হয়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর ) রাতে উপজেলার সদর ইউনিয়নের শংকরপুর নতুন পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
জানাগেছে,উপজেলাধীন পশ্চিম শংকরপুর নতুনপাড়া গ্রামের দুদুল মন্ডলেরর দুবাই প্রবাসী দুই পুত্র শাহজাহান মন্ডল ও শাহ আলম মন্ডলের দুইটি টিনসেড বসত ঘরে বৈদ্যুতিক শর্ট বসতঘরের সাথেই বৈদ্যুতিক খুটির উপরে লাগানো ট্রান্সফরমা হঠাৎ ব্রাস্ট হওয়ার কারনে আগুনের সুত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা মুহুর্তেই ছড়িয়ে পরে বসত ঘর সহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
ইসলামপুর ফায়ার সার্ভিস ও থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ আনে।
সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী জানান, গভীর রাতে আগুনে লেগে দুইটি বসত ঘরসহ আসবাবপত্র পুড়ে ছাঁই হয়েছে। এতে প্রায় ২০ লক্ষ টাকার মত ক্ষতি হয়েছে।
























