ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

২১ বছরের অপেক্ষার অবসান, অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৫৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ওয়ানডে ক্রিকেটে ২১ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়েছে বাংলাদেশ। চার বছর পর দলে ফেরা মোসাদ্দেক হোসেন সৈকতের দুর্দান্ত অলরাউন্ড নৈপুণ্য এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে শক্তিশালী অস্ট্রেলিয়াকে ৮৬ রানে হারিয়েছে টাইগাররা। ২০০৫ সালে কার্ডিফে পাওয়া ঐতিহাসিক জয়ের পর এটি ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় জয়।

মঙ্গলবার (৯ জুন) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করে ৮ উইকেটে ২৮৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে অস্ট্রেলিয়া ৪২.২ ওভারে ৯ উইকেটে ১৯১ রান তুলতেই বৃষ্টি নামে। পরে ডাকওয়ার্থ-লুইস (ডিএল) পদ্ধতিতে ৮৬ রানের জয় পায় স্বাগতিকরা।

২৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমেই ধাক্কা খায় অস্ট্রেলিয়া। ইনিংসের প্রথম বলেই ম্যাথু শর্টকে বোল্ড করেন তাসকিন আহমেদ। পরের ওভারে মার্নাস ল্যাবুশেনকে ফেরান মুস্তাফিজুর রহমান। মাত্র ২ রানেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা।

এরপর জশ ইংলিস ও কুপার কনোলি কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও তা ভেঙে দেন পেসার রানা। ইংলিসকে ১৯ রানে ফিরিয়ে দেওয়ার পর কনোলিকেও (৩৫) বোল্ড করেন মোসাদ্দেক হোসেন। পরে ম্যাট রেনশকেও এলবিডব্লিউর ফাঁদে ফেলে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি বাংলাদেশের হাতে এনে দেন তিনি।

অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপে সবচেয়ে বড় ধাক্কা দেন পেসার রানা। তিনি ৪ উইকেট শিকার করে মিডল অর্ডার গুঁড়িয়ে দেন। একপ্রান্তে ক্যামেরন গ্রিন ৬৬ বলে অপরাজিত ৫২ রান করলেও হার এড়াতে পারেননি।

এর আগে বাংলাদেশের ইনিংসের শুরুটা ভালো ছিল না। ৫ রান করে ফেরেন ওপেনার সাইফ হাসান। তবে নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসান তামিম দ্বিতীয় উইকেটে ৯৬ রানের জুটি গড়ে দলকে এগিয়ে নেন। তামিম ৫৪ ও শান্ত ৬৭ রান করেন।

মধ্যভাগে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়া বাংলাদেশকে বড় সংগ্রহের পথে ফেরান মোসাদ্দেক হোসেন ও তাওহীদ হৃদয়। দুজনের ৭৫ রানের জুটি দলের ভিত মজবুত করে। হৃদয় ৩১ রান করে আউট হলেও মোসাদ্দেক শেষ পর্যন্ত অপরাজিত থাকেন।

চার বছর পর ওয়ানডে দলে ফিরে ৭০ বলে ৮৬ রানের ঝলমলে ইনিংস খেলেন মোসাদ্দেক, যা তার ক্যারিয়ারের সেরা ওয়ানডে ইনিংস। বল হাতেও নেন ২ উইকেট। তার এই অলরাউন্ড নৈপুণ্যের স্বীকৃতি হিসেবে ম্যাচসেরার পুরস্কার ওঠে তার হাতেই।

এই জয়ে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে নতুন এক ইতিহাস গড়ল বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

২১ বছরের অপেক্ষার অবসান, অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিল বাংলাদেশ

সংবাদ প্রকাশের সময় : ১০:৫৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬