৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট দিল জামায়াত
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার একটি বিকল্প বা ‘ছায়া বাজেট’ প্রস্তাব করেছে।
মঙ্গলবার (৯ জুন) রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই বাজেট উপস্থাপন করা হয়। বাজেট উপস্থাপন করেন দলের নির্বাহী পরিষদের সদস্য সাইফুল ইসলাম খান মিলন।
প্রস্তাবিত বাজেটে জনপ্রশাসন, শিক্ষা-প্রযুক্তি, ঋণের সুদ পরিশোধসহ বিভিন্ন খাতে ব্যয়ের রূপরেখা তুলে ধরা হয়।
প্রস্তাব অনুযায়ী, সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে জনপ্রশাসন খাতে—২ লাখ ২ হাজার ২৪৫ কোটি টাকা (২৪.০৯ শতাংশ)। দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ ধরা হয়েছে শিক্ষা ও প্রযুক্তি খাতে—১ লাখ ২৫ হাজার ৫৭৫ কোটি টাকা (১৪.৯৬ শতাংশ)।
ঋণের সুদ পরিশোধে বরাদ্দ রাখা হয়েছে ১ লাখ ২৭ হাজার ৫০০ কোটি টাকা, যা মোট বাজেটের ১৫.১৯ শতাংশ।
পরিবহন ও যোগাযোগ খাতে ৬৫ হাজার ৩৪০ কোটি টাকা, কৃষি খাতে ৫১ হাজার ৬৭০ কোটি টাকা এবং সামাজিক নিরাপত্তা খাতে ৪৮ হাজার ১৫০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে।
এছাড়া স্বাস্থ্য খাতে ৪৫ হাজার ২৪০ কোটি টাকা, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাতে ৪৫ হাজার ২২০ কোটি টাকা, প্রতিরক্ষা খাতে ৪৩ হাজার ৪৬২ কোটি টাকা, জনশৃঙ্খলা ও নিরাপত্তা খাতে ৩৪ হাজার ৪৫৭ কোটি টাকা এবং জ্বালানি ও বিদ্যুৎ খাতে ২৪ হাজার ৯৫০ কোটি টাকা বরাদ্দের কথা বলা হয়েছে।
দলটির দাবি, এই বাজেট একটি বিকল্প উন্নয়ন চিন্তা হিসেবে ভবিষ্যৎ অর্থনৈতিক পরিকল্পনার দিকনির্দেশনা দিতে পারে।




















