সম্পত্তি লিখে না দেওয়ায় মাকে মারধর, ছেলে-পুত্রবধূ গ্রেফতার
- সংবাদ প্রকাশের সময় : ০৩:১৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের কুতুবপুর গ্রামে মায়ের নামে সম্পত্তি নিজের নামে লিখে না দেওয়ার মা খোদেজা বেগম (৬০) কে মারধর ও হত্যার চেষ্টার অভিযোগে পুলিশ ছেলে ফখরুল ইসলাম রাজু (৩৫) ও পুত্রবধূ মানিকা আক্তার স্বপ্না (৩০) কে গ্রেফতার করেছে। পরে তাদের গ্রেফতার দেখিয়ে ০৯ জুন (মঙ্গলবার) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, ০৮ জুন (সোমবার) রাতে বাড়িতে কেউ না থাকার সুবাধে ছেলে রাজু ও তার স্ত্রী খোদেজা বেগম নিজ ঘরে খোদেজা বেগম কে মারধর করে গলায় কাপড় পেঁছিয়ে হত্যা চেষ্টা করে। তার ছোট ছেলে রাকিব হোসেন এসে মাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।
পরে এ ঘটনায় সে বাদী হয়ে ভাই রাজু ও ভাবী স্বপ্না কে আসামী করে সদর থানায় একটি অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।





















