ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

মৌচাকে ছুরিকাঘাতে নিহত স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বিল্লাল

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৪৯:২৪ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬ ৬২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর মৌচাক এলাকায় ছুরিকাঘাতে নিহত হয়েছেন রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন তালুকদার (৫৭)। সোমবার (৮ জুন) রাতে আনারকলি মার্কেটের সামনে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা গুরুতর আহত অবস্থায় বিল্লালকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, বিল্লাল হোসেনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রাথমিকভাবে তার শরীরে ছুরিকাঘাতের একাধিক চিহ্ন পাওয়া গেছে।

ঘটনার পরপরই নিহতের স্বজনরা হাসপাতালে ছুটে আসেন। তবে হত্যাকাণ্ডের পেছনের কারণ এবং কারা জড়িত, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করছে।

উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে মালিবাগে সোহাগ পরিবহনের কার্যালয় ও মালিকের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় বিল্লাল হোসেনের নাম আলোচনায় আসে। ওই ঘটনায় পরিবহন মালিকের ভাইসহ অন্তত সাতজন আহত হন। সোহাগ পরিবহনের মালিকের অভিযোগ ছিল, বিল্লালের নেতৃত্বেই হামলাটি সংঘটিত হয়েছিল।

পরে ওই ঘটনার জেরে তাকে স্বেচ্ছাসেবক দলের প্রাথমিক সদস্যপদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়। পরবর্তীতে তিনি গ্রেপ্তারও হন।

সাম্প্রতিক এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মৌচাকে ছুরিকাঘাতে নিহত স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বিল্লাল

সংবাদ প্রকাশের সময় : ০৯:৪৯:২৪ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬