সংবাদ শিরোনাম ::
এইচএসসির প্রবেশপত্র বিতরণ ১৫–১৬ জুন
বাংলা টাইমস ডেস্ক
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৪৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার প্রবেশপত্র আগামী ১৫ ও ১৬ জুন জেলার ভিত্তিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিতরণ করা হবে।
পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত বিজ্ঞপ্তি অনুযায়ী—
- ১৫ জুন: টাঙ্গাইল, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ ও মানিকগঞ্জ
- ১৬ জুন: ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর, মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জ
বোর্ড জানিয়েছে, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা বা অনুমোদিত শিক্ষকই প্রবেশপত্র গ্রহণ করতে পারবেন। কোনো অনিয়ম হলে তার দায় প্রতিষ্ঠানপ্রধানের ওপর বর্তাবে।
এদিকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা শুরু হবে ২ জুলাই এবং শেষ হবে ৮ আগস্ট।
প্রবেশপত্রে কোনো ত্রুটি থাকলে ১৮–২৫ জুনের মধ্যে সংশোধনের আবেদন করতে হবে বলেও নির্দেশনা দেওয়া হয়েছে।





















