জয়পুরহাটে বজ্রপাতে দু’জনের মৃত্যু
- সংবাদ প্রকাশের সময় : ০৮:২৭:৪২ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
জয়পুরহাটে পৃথক স্থানে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) বিকেলে জেলার পাঁচবিবি উপজেলা ও সদর উপজেলার পৃথক এলাকায় এ ঘটনা ঘটে।
পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের কুয়াতপুর গ্রামে বজ্রপাতে সামছুদ্দিন (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়। তিনি ওই গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। স্থানীয় ইউপি সদস্য মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে কুয়াতপুর গ্রামের পাশের মাঠে সামছুদ্দিন ধান কাটার কাজ করছিলেন। এ সময় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে তিনি ও তাঁর মেয়ে হুমায়রা খাতুন পাশের রাস্তার ধারে একটি গাছের নিচে আশ্রয় নেন। একপর্যায়ে বজ্রপাতে সামছুদ্দিন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।
অপরদিকে, জয়পুরহাট সদর উপজেলায় বজ্রপাতে জাহানারা (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।


























