ঢাকা ০১:০৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ডিএনডি বাঁধ এলাকার সংকট সমাধানে নতুন পরিকল্পনা

নিজস্ব প্রিতবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:১৯:০৫ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬ ২২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধ এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ জুন) বিকেলে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌল্লা (সুজন মাহমুদ) জানান, বৈঠকে ডিএনডি বাঁধ এলাকার দীর্ঘমেয়াদি জলাবদ্ধতা সংকট এবং তা সমাধানের সম্ভাব্য উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

সভা শেষে পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি সাংবাদিকদের বলেন, ডিএনডি এলাকার জলাবদ্ধতা সমস্যা দীর্ঘদিনের হলেও এখনো পুরোপুরি সমাধান হয়নি। ২০১৬ সালে এ সমস্যা নিরসনে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছিল, যা ২০২৪ সালে শেষ হয়। তবে প্রকল্পের প্রত্যাশিত সুফল এখনো সাধারণ মানুষ পুরোপুরি পায়নি।

তিনি জানান, পানিসম্পদ মন্ত্রণালয়ের বাস্তবায়িত প্রকল্পটি আগামী দুই সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করা হবে।

মন্ত্রী আরও বলেন, ডিএনডি এলাকার ড্রেনেজ ব্যবস্থা আরও কার্যকর করতে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে প্রায় ৩০ কিলোমিটার নতুন ড্রেনেজ অবকাঠামো উন্নয়নের বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনা হয়েছে।

তিনি আশা প্রকাশ করে বলেন, সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে এবং সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগে এবার জলাবদ্ধতা নিরসনে দৃশ্যমান অগ্রগতি অর্জন করা সম্ভব হবে।

সভায় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম এবং রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ডিএনডি বাঁধ এলাকার সংকট সমাধানে নতুন পরিকল্পনা

সংবাদ প্রকাশের সময় : ০৮:১৯:০৫ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬