ঢাকা ১২:৪০ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নারী কারারক্ষীর সঙ্গে অডিও ফাঁস, দায়িত্ব হারালেন জেল সুপার

কিশোরগঞ্জ প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:১৫:৩২ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬ ৬৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এক নারী কারারক্ষীর সঙ্গে কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় কিশোরগঞ্জ জেলা কারাগারের তত্ত্বাবধায়ক (জেল সুপার) মো. দিদারুল আলমকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।

বুধবার (৩ জুন) কারা অধিদপ্তরের কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, মো. দিদারুল আলমকে রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রে কারা প্রশিক্ষক হিসেবে বদলি করা হয়েছে। একইসঙ্গে চট্টগ্রাম কারাগারের হসপিটালাইজড প্রিজনার্স সিকিউরিটি ইউনিটের কারা তত্ত্বাবধায়ক মো. আনোয়ারুল করিমকে কিশোরগঞ্জ জেলা কারাগার-১-এর অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

সম্প্রতি জেলা কারাগারের এক নারী কারারক্ষীর সঙ্গে দিদারুল আলমের কথোপকথনের একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অডিওতে তার কিছু বক্তব্য নিয়ে আপত্তি ওঠে এবং বিষয়টি বিভিন্ন মহলে আলোচনার জন্ম দেয়।

অডিওটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে কারা অধিদপ্তর প্রশাসনিক ব্যবস্থা হিসেবে তাকে বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে স্ট্যান্ড রিলিজের সিদ্ধান্ত নেয়।

তবে অডিওর সত্যতা বা এ ঘটনায় কোনো বিভাগীয় তদন্তের অগ্রগতি সম্পর্কে কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নারী কারারক্ষীর সঙ্গে অডিও ফাঁস, দায়িত্ব হারালেন জেল সুপার

সংবাদ প্রকাশের সময় : ০৮:১৫:৩২ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬