ঢাকা ১২:১৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরের বৃদ্ধার মৃত্যু ঘিরে নতুন মোড়, মানবাধিকার লঙ্ঘনের তদন্ত চেয়ে রিট

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:০০:২২ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর মিরপুর-১১ নম্বরে নিজ কক্ষ থেকে নুরজাহান বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধারের ঘটনায় মানবাধিকার লঙ্ঘনের কোনো ঘটনা ঘটেছে কি না, তা তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

বুধবার (৩ জুন) জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী শরীফ সরকার এ রিট আবেদন করেন। রিটের পক্ষে আইনজীবী হিসেবে রয়েছেন ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী।

রিটে নুরজাহান বেগমের মৃত্যুর আগে তার প্রতি অবহেলা, অমানবিক আচরণ বা মানবাধিকার লঙ্ঘনের কোনো ঘটনা ঘটেছিল কি না, তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয়েছে।

গত রোববার (৩১ মে) মিরপুর-১১ নম্বরের একটি বাসা থেকে নুরজাহান বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান বাসির জানান, নুরজাহান বেগম তার মেয়ের বাসায় বসবাস করলেও একটি পৃথক কক্ষে থাকতেন। কয়েকদিন ধরে তার কোনো সাড়া না পেয়ে পরিবারের পক্ষ থেকে একজন নার্সকে ডাকা হয়। পরে ওই নার্স কক্ষে প্রবেশ করে তাকে মৃত অবস্থায় দেখতে পান। এরপর বিষয়টি পুলিশকে জানানো হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, দীর্ঘ সময় ধরে মরদেহ পড়ে থাকায় তাতে পচন ধরেছিল এবং পুরো কক্ষে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। এছাড়া বৃদ্ধার ব্যবহৃত কক্ষটি ছিল অত্যন্ত অগোছালো, অপরিচ্ছন্ন ও আবর্জনায় পরিপূর্ণ।

ঘটনাস্থলের পরিস্থিতি পর্যালোচনা করে আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, দীর্ঘদিন ধরে তিনি পর্যাপ্ত পরিচর্যা ও মানবিক সহায়তা থেকে বঞ্চিত ছিলেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ও জনপরিসরেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মিরপুরের বৃদ্ধার মৃত্যু ঘিরে নতুন মোড়, মানবাধিকার লঙ্ঘনের তদন্ত চেয়ে রিট

সংবাদ প্রকাশের সময় : ০৩:০০:২২ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬