ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান, দায়িত্বে খুরশীদ আলম

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:২১:২৬ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে ব্যাংকটির স্বতন্ত্র পরিচালক হিসেবেও নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

রোববার (২৪ মে) বাংলাদেশ ব্যাংকের এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো চিঠিতে বলা হয়, ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারা এবং ৪৭(৩) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে মো. খুরশীদ আলমকে ব্যাংকটির পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে একই দিনে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক ড. জুবায়দুর রহমান। গত বছরের ২৩ জুলাই অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় তাকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছিল।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পান মো. খুরশীদ আলম। তিন বছরের জন্য সরকার তাকে চুক্তিভিত্তিক এ দায়িত্ব দেয়। তবে ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন চার কর্মকর্তার সঙ্গে তাকেও পদত্যাগ করতে হয়।

এরপর নতুন করে তাকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক। ব্যাংকিং খাতে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন খুরশীদ আলমের এ নিয়োগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

এ দিকে কেন্দ্রীয় ব্যাংকের পরামর্শে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়িয়েছেন অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান। এর আগে ব্যাংকটির চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ পদত্যাগ করলে গত বছরের ২৩ জুলাই তাকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

ব্যাংক খাতে চলমান পুনর্গঠন ও প্রশাসনিক পরিবর্তনের ধারাবাহিকতায় ইসলামী ব্যাংকের শীর্ষ নেতৃত্বে এ পরিবর্তন এলো বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশ্লেষকরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান, দায়িত্বে খুরশীদ আলম

সংবাদ প্রকাশের সময় : ১১:২১:২৬ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬